Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

স্বচ্ছতায় শীর্ষে কলকাতা বিমানবন্দর, নিরাপত্তাতেও দেশের সেরা

দ্য ওয়াল ব্যুরো: স্বচ্ছতার নিরিখে সবাইকে পিছনে ফেলে শীর্ষস্থান দখল করল কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর। বিমাবন্দরের শৌচাগার ও টার্মিনালের স্বচ্ছতার নিরিখে 'স্বচ্ছতা ২০১৯ অ্যাওয়ার্ড' এল কলকাতায়। সরকারি বড় বিমানবন্দরগুলির মধ্যে প্রতিযোগিতা করেছ

স্বচ্ছতায় শীর্ষে কলকাতা বিমানবন্দর, নিরাপত্তাতেও দেশের সেরা

শেষ আপডেট: 22 February 2020 09:01

দ্য ওয়াল ব্যুরো: স্বচ্ছতার নিরিখে সবাইকে পিছনে ফেলে শীর্ষস্থান দখল করল কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর। বিমাবন্দরের শৌচাগার ও টার্মিনালের স্বচ্ছতার নিরিখে 'স্বচ্ছতা ২০১৯ অ্যাওয়ার্ড' এল কলকাতায়। সরকারি বড় বিমানবন্দরগুলির মধ্যে প্রতিযোগিতা করেছিল অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। এয়ারপোর্ট অথিরিটি অফ ইন্ডিয়া পরিচালিত নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর পেল সেই অ্যাওয়ার্ড। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে চেন্নাই এবং জয়পুর বিমানবন্দর। নিরাপত্তাতেও দেশের সেরা কলকাতা। দেশের আটটি বড় বিমানবন্দর পরিচালনা করে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া। এগুলি হল কলকাতা, চেন্নাই, জয়পুর, অহমদাবাদ, পুনে, গোয়া, গুয়াহাটি এবং লখনউ। তবে দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু, হায়দরাবাদ এবং কোচি বেসরকারি বিমানবন্দর। বদলে গিয়েছে দমদম বিমানবন্দর। ঝাঁচকচকে টার্মিনাল দেখলে অনেক প্রবাসীও কলকাতায় নামলে নিজের শহর চিনতে পারেন না। আগে যাত্রীদের বিস্তির অভিযোগ ছিল বিমানবন্দরের শৌচাগার নিয়ে। ধারাবাহিক ক্ষোভে নড়েচড়ে বসে বিমানবন্দর কর্তৃপক্ষ। এরপর খোলনলচে বদলে ফেলা হয় বিমানবন্দরের। শৌচাগার থেকে টার্মিনাল এখন ঝাঁচকচকে। শুধু নির্মাণ করেই কাজ থামায়নি বিমানবন্দর কর্তৃপক্ষ। তা রক্ষণাবেক্ষণেও জোর দেওয়া হয়। শৌচাগার পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য ঠিকাদার সংস্থাকে বরাত দেওয়া আছে। তাদের কর্মীরাই ঘণ্টায় ঘণ্টায় পরিষ্কার করে শৌচালয়। তবে বিমানবন্দরের বাইরের পরিবেশ নিয়ে এখনও মানুষের ক্ষোভ রয়েছে। ভিআইপি রোডের জ্যাম থেকে ট্যাক্সি চালকদের ‘দাদাগিরি’—এখনও এসব অব্যাহত। বিশেষ করে রাত্রি বেলা ট্যাক্সি উপদ্রবে প্রায়ই অতীষ্ট হতে হয় যাত্রীদের। সেই ছবি কবে বদলায় এখন সেটাই দেখার।

```