Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রাস্তা জুড়ে মদের আড্ডা, চতুর্থীর রাতে অভিনেত্রীর শ্লীলতাহানি

দ্য ওয়াল ব্যুরো: উৎসের আলো ঝলমলে কলকাতাতে অভিনেত্রীর শ্লীলতাহানি। পূর্ব যাদবপুর থানার অন্তর্গত মুকুন্দপুরে শনিবার বেশি রাতে তাঁর শ্লীলতাহানি করা হয়েছে বলে থানায় অভিযোগ দায়ের করেছেন বাংলা সিরিয়ালের এই জনপ্রিয় অভিনেত্রী। অভিযোগের ভিত্তিতে পু

রাস্তা জুড়ে মদের আড্ডা, চতুর্থীর রাতে অভিনেত্রীর শ্লীলতাহানি

শেষ আপডেট: 14 October 2018 09:56

দ্য ওয়াল ব্যুরো: উৎসের আলো ঝলমলে কলকাতাতে অভিনেত্রীর শ্লীলতাহানি। পূর্ব যাদবপুর থানার অন্তর্গত মুকুন্দপুরে শনিবার বেশি রাতে তাঁর শ্লীলতাহানি করা হয়েছে বলে থানায় অভিযোগ দায়ের করেছেন বাংলা সিরিয়ালের এই জনপ্রিয় অভিনেত্রী। অভিযোগের ভিত্তিতে পুলিশ বিট্টু নামের একজনকে গ্রেফতার করে। অভিনেত্রীর দাবি, তিনি তাঁর হবু স্বামীর সঙ্গে নিউটাউন থেকে ফিরছিলেন। পারিবারিক অনুষ্ঠান থেকে ফেরার সময় দেখতে পান কয়েকজন যুবক রাস্তার উপরে বসেই মদ্যপান করছেন। গাড়ীর চালক অনেকবার হর্ন দিলেও সেখানেই বসে থাকেন তারা। ওই অভিনেত্রী পুলিশকে জানিয়েছেন, এরপর চালক গাড়ীর কাঁচ নামিয়ে উঠতে বললে তেড়ে আসে তারা। মারধর করা হয় গাড়ীর চালককে। কেড়ে নেওয়া হয় মোবাইল ফোন। অভিনেত্রীকেও অকথ্য গালিগালাজ করা হয় বলে অভিযোগ করেছেন তিনি। এরপর থানায় ফোন করলে কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে যায় পুলিশ। বাকিরা পালিয়ে গেলেও বিট্টুকে পাকড়াও করে পুলিশ। পুলিশ জানিয়েছে, মোট ছ’জন ওই ঘটনায় জড়িত। বাকিদের খোঁজে তল্লাশি চলছে বলেও জানিয়েছে পুলিশ।  

```