Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সব্যসাচী চক্রবর্তীর নামে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট, অশ্লীল ছবি পোস্ট, লালবাজারের দ্বারস্থ অভিনেতা

দ্য ওয়াল ব্যুরো: ভুয়ো অ্যাকাউন্টের ফাঁদে পড়লেন অভিনেতা সব্যসাচী চক্রবর্তী। একুশ শতকে সবাই যখন সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে বুঁদ, সেই সময়েই নেট দুনিয়ায় কোনও প্রোফাইল নেই অভিনেতার। কিন্তু তা সত্ত্বেও সাইবার অপরাধীদের নজর এড়াতে পারেননি

সব্যসাচী চক্রবর্তীর নামে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট, অশ্লীল ছবি পোস্ট, লালবাজারের দ্বারস্থ অভিনেতা

শেষ আপডেট: 18 November 2020 08:46

দ্য ওয়াল ব্যুরো: ভুয়ো অ্যাকাউন্টের ফাঁদে পড়লেন অভিনেতা সব্যসাচী চক্রবর্তী। একুশ শতকে সবাই যখন সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে বুঁদ, সেই সময়েই নেট দুনিয়ায় কোনও প্রোফাইল নেই অভিনেতার। কিন্তু তা সত্ত্বেও সাইবার অপরাধীদের নজর এড়াতে পারেননি তিনি। একপ্রকার বাধ্য হয়েই পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি। সব্যসাচীর অভিযোগ, ফেসবুকে তাঁর নামে একটি ভুয়ো অ্যাকাউন্ট খোলা হয়েছে। সেই অ্যাকাউন্ট থেকে তরুণীদের অশ্লীল ছবি পোস্ট করা হচ্ছে। গত ৩০ অক্টোবর প্রথম এই ব্যাপারটা নজরে আসে অভিনেতার। প্রাথমিক ভাবে সেভাবে পাত্তা দেননি সব্যসাচী। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে উপদ্রব ক্রমশ বাড়তে থাকে। এর পর ১২ নভেম্বর লালবাজারের দ্বারস্থ হন অভিনেতা। লিখিত অভিযোগ জানিয়েছেন তিনি। প্রমাণ স্বরূপ ওই ভুয়ো অ্যাকাউন্ট থেকে পোস্ট হওয়া অশ্লীল ছবিও পুলিশকে দিয়েছেন অভিনেতা। সব্যসাচীর অভিযোগ, কেউ ইচ্ছাকৃত ভাবে তাঁর ভাবমূর্তি নষ্ট করতে চাইছে। যদিও নির্দিষ্ট কারও বিরুদ্ধে অভিযোগ করেননি তিনি। আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি অনুরাগীদের সতর্কও করেছেন সব্যসাচী চক্রবর্তী। স্ত্রী মিঠু চক্রবর্তী ফেসবুক থেকে ভিডিও পোস্ট করেছেন তিনি। সেখানে অভিনেতাকে বলতে শোনা গিয়েছে যে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার কোথাও তাঁর কোনও অ্যাকাউন্ট নেই। অসৎ উদ্দেশ্যে কেউ তাঁর নামে ভুয়ো অ্যাকাউন্ট খুলেছে। সেখান থেকে অত্যন্ত অশ্লীল ছবিও পোস্ট করা হচ্ছে ক্রমাগত। ভিডিওর মাধ্যমে অভিনেতা ওইসব ব্যক্তিদের অনুরোধ করে বলেছেন যাতে তারা একাজ বন্ধ করে দেয়। পাশাপাশি ফ্যানদের সতর্ক করেছেন যাতে তাঁরা কোনও প্ররোচনায় পা না দেন। এর আগে একই জিনিস হয়েছে টলিউডের আরও অনেকের সঙ্গেই। পরিচালক রাজ চক্রবর্তী, অভিনেত্রী শ্রাবন্তীও পড়েছেন ভুয়ো অ্যাকাউন্টের ফাঁদে। এবার সেই তালিকায় নাম জুড়েছে সব্যসাচী চক্রবর্তীর। গোটা ঘটনায় তিনি যে যথেষ্টই বিরক্ত সেটাও স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন সব্যসাচী। ঘটনার তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশের সাইবার শাখা। দ্রুত অভিযুক্তদের খুঁজে বের করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

```