Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দীপঙ্কর দে সুস্থ, ছাড়া পেলেন হাসপাতাল থেকে

দ্য ওয়াল ব্যুরো: শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন টলিউডের বর্ষীয়ান অভিনেতা দীপঙ্কর দে। সোমবার হাসপাতাল থেকে ছাড়া পেলেন তিনি। এদিন রাত সাড়ে আটটা নাগাদ সল্টলেকের বেসরকারি হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় তাঁকে। জানা গিয়েছে, এক সপ্

দীপঙ্কর দে সুস্থ, ছাড়া পেলেন হাসপাতাল থেকে

শেষ আপডেট: 20 January 2020 18:21

দ্য ওয়াল ব্যুরো: শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন টলিউডের বর্ষীয়ান অভিনেতা দীপঙ্কর দে। সোমবার হাসপাতাল থেকে ছাড়া পেলেন তিনি। এদিন রাত সাড়ে আটটা নাগাদ সল্টলেকের বেসরকারি হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় তাঁকে। জানা গিয়েছে, এক সপ্তাহ পরে ফের চেক আপের জন্য আসতে হবে অভিনেতাকে। সুস্থ হলেও এই মুহূর্তে অভিনেতাকে অনেক নিয়মের মধ্যে থাকতে হবে বলে জানানো হয়েছে হাসপাতালের তরফে। শুক্রবার সন্ধ্যায় সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় অভিনেতাকে। গুরুতর শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন দীপঙ্কর দে। জানা যায়, সন্ধে নাগাদ বাড়িতেই শ্বাসকষ্ট অনুভব করেন তিনি। এরপর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। ক্রিটিকাল কেয়ার ইউনিটে রাখা হয় অভিনেতাকে। শনিবার সকালে দীপঙ্কর দে-কে দেখেন হাসপাতালের তিনজন সিনিয়র চিকিৎসক। তারপরে চিকিৎসকরা সিদ্ধান্ত নেন তাঁকে জেনারেল বেডে শিফট করা হবে। দীপঙ্কর দে’র পরিবারসূত্রে খবর, দীর্ঘদিন ধরেই সিওপিডির সমস্যায় ভুগছেন তিনি। শুক্রবার দুপুরের পর থেকে তাঁর শ্বাসকষ্টের সমস্যা বাড়তে থাকে। পারিবারিক ডাক্তারের পরামর্শ মতো তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রসঙ্গত, দীর্ঘদিন লিভ-ইন রিলেশনশিপে থাকার পর বৃহস্পতিবারই অভিনেত্রী দোলন রায়ের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন দীপঙ্কর দে। ছিমছাম আয়োজনে ঘনিষ্ঠ বন্ধুবান্ধবকে সঙ্গে নিয়েই বিয়ে সেরেছেন এই দুই তারকা। হাইল্যান্ড পার্কের পাশে একটি রেস্তোরাঁয় বসেছিল বিয়ের আসর। হাজির ছিলেন, নাট্যকার ও অভিনেতা ব্রাত্য বসু, সৌমিত্র মিত্র, ধ্রুব কুণ্ডু, শীর্ষ সেন ও লেখক-সাংবাদিক রঞ্জন বন্দ্যোপাধ্যায়৷ ছিলেন পাত্রীর ভাই দুর্গাশিস রায়৷

```