কোনা এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা, আহত ২
দ্য ওয়াল ব্যুরো: সাত সকালেই পথদুর্ঘটনায় আহত হলেন দুই পথচারী। শুক্রবার সকাল পৌনে আটটা নাগাদ এই দুর্ঘটনা ঘটে কোনা এক্সপ্রেসওয়েতে।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রথমে একটি মাল বোঝাই লরি ধাক্কা মারে সামনের লরিতে। সেটি নিয়ন্ত্রণ রাখতে না পেরে ধাক্কা
শেষ আপডেট: 14 September 2018 04:08
দ্য ওয়াল ব্যুরো: সাত সকালেই পথদুর্ঘটনায় আহত হলেন দুই পথচারী। শুক্রবার সকাল পৌনে আটটা নাগাদ এই দুর্ঘটনা ঘটে কোনা এক্সপ্রেসওয়েতে।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রথমে একটি মাল বোঝাই লরি ধাক্কা মারে সামনের লরিতে। সেটি নিয়ন্ত্রণ রাখতে না পেরে ধাক্কা মারে আরও একটি লরিতে। আতঙ্কে সরতে গিয়েই ওই দু'জন আহত বলে জানিয়েছেন স্থানীয়রা। আহত দুজনকে ভর্তি করা হয়েছে স্থানীয় হাসপাতালে।
দ্বিতীয় হুগলি সেতুর কানেক্টর এই রাস্তায় নবান্ন থেকে মাত্র দেড় কিলোমিটার দূরে এই দুর্ঘটনা ঘটে এ দিন। স্থানীয়রা জানিয়েছেন, পথ দুর্ঘটনা এখানকার নিত্যদিনের ঘটনা। ক্ষুব্ধ বাসিন্দারা আঙুল তুলছেন ট্রাফিক ব্যবস্থার দিকেও।