Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

এ কোন কলকাতা! পিরিয়ড হওয়ায় সিনেমা হলের বাথরুমে ঢুকতে বাধা তরুণীকে

দ্য ওয়াল ব্যুরো: আন্তর্জাতিক নারী দিবসের আগেই খাস কলকাতার বুকে হেনস্থা হতে হল এক ঋতুমতী তরুণীকে। ওই তরুণীকে সিনেমা হলের বাথরুম ব্যবহারে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। এই ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে শ্যামপুকুর থানায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ

এ কোন কলকাতা! পিরিয়ড হওয়ায় সিনেমা হলের বাথরুমে ঢুকতে বাধা তরুণীকে

শেষ আপডেট: 7 March 2020 13:24

দ্য ওয়াল ব্যুরো: আন্তর্জাতিক নারী দিবসের আগেই খাস কলকাতার বুকে হেনস্থা হতে হল এক ঋতুমতী তরুণীকে। ওই তরুণীকে সিনেমা হলের বাথরুম ব্যবহারে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। এই ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে শ্যামপুকুর থানায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে, রাজারহাটের এক দম্পতি শুক্রবার উত্তর কলকাতার হাতিবাগানের এক সিনেমা হলে যান। সেই সময় তরুণীর পিরিয়ড চলছিল। সিনেমা চলাকালীন তিনি বাথরুমে যান। তখন প্রথমে নাকি তাঁকে বাথরুমে ঢুকতে বাধা দেওয়া হয়। বলা হয় সাফাই চলছে। তখন ওই তরুণী জানান, তাঁর পিরিয়ড চলছে। একথা শুনে নাকি তাঁকে আরও বাধা দেন এক মহিলা সাফাইকর্মী। সূত্রের খবর, এই নিয়ে বচসা শুরু হয় দু'জনের মধ্যে। ওই মহিলা সাফাইকর্মী নাকি তরুণীকে বলেন, পিরিয়ড হওয়ায় সিনেমা হলের ভেতরের বাথরুম তিনি ব্যবহার করতে পারবেন না। তাঁকে বাইরের বাথরুমে যেতে হবে। তাঁকে নাকি আরও অনেক কটূক্তি করা হয়। সেখানে থাকা অন্যান্য মহিলারাও নাকি তরুণীর বিরুদ্ধে কথা বলেন। শনিবার সকালে স্বামীকে নিয়ে শ্যামপুকুর থানায় গিয়ে সিনেমা হলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ওই তরুণী। হলের মালিককে ডেকে পাঠানো হয় থানায়। পুলিশ সূত্রে খবর, হলের মালিক বলেন এই ধরনের কোনও ঘটনা তাঁর জানা নেই। তিনি খোঁজ নিয়ে দেখবেন। এই ধরনের ঘটনা ঘটে থাকলে ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দিয়েছেন তিনি। তরুণীর স্বামী জানিয়েছেন, এই ঘটনার পর তাঁর স্ত্রী খুবই ভেঙে পড়েছেন। পুলিশের সামনে হল মালিক তাঁদের কাছে ক্ষমা চেয়েছেন। তিনি বলেছেন, এই ধরনের ঘটনা ঘটে থাকলে তিনি খুবই দুঃখিত। ওই সাফাইকর্মীর বিরুদ্ধে তিনি ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন।

```