Date : 16th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিরাট ঝড়ে লণ্ডভণ্ড লখনউ! রশিখ-ভুবনেশ্বরদের বোলিং দাপটে পয়েন্ট টেবিলের শীর্ষে আরসিবি‘লালা প্যাড’ ও ১০ টাকার নোটের কারসাজি! কয়লা পাচারের অভিনব কৌশলে পর্দাফাঁস ইডিরটাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান, কেন তাঁকে বাছল খ্যাতনামা মার্কিন সাময়িকী?West Bengal Election 2026 | ‘ভবানীপুরে কেন শুভেন্দু’, ‘ফাটকা’র ব্যাখ্যায় দিলীপ ঘোষ‘অন্যের ভোট কেউ দিয়ে দেবে, সেটা আর হবে না’, মুখ্যমন্ত্রীর গাড়ি সার্চ নিয়েও মুখ খুললেন সিইওবাংলা নববর্ষের সূচনায় তারেকের বিরুদ্ধে সুর চড়িয়ে হাসিনা পুত্রের অভিযোগ, দেশ বিদেশি প্রভুদের দখলেপুলিশ তো বটেই, সরকারি গাড়িতেও এবার তল্লাশি হবে! অবাধ ভোটের লক্ষ্যে নজিরবিহীন নির্দেশিকা এডিজি-রWest Bengal Election 2026 | ভোটের আঁচে ফুটছে মেদিনীপুরকর্নাটকে 'পিরিয়ড লিভ' এবার বাধ্যতামূলক! গোটা রাজ্যেই ১ দিন বেতন-সহ ছুটির নির্দেশ হাইকোর্টের'জয় বাংলা' স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে গেলেন! বালি থানার আইসি-কে হুঁশিয়ারি

Breaking: পোস্তার পুনরাবৃত্তি, ভেঙে পড়ল মাঝেরহাট ব্রিজ, মৃত অন্তত ১, অনেকের চাপা পড়ে থাকার আশঙ্কা

রফিকুল জামাদার এ যেন পোস্তার পুনরাবৃত্তি। প্রচণ্ড শব্দ করে একেবারে প্রায় মাঝামাঝি জায়গা থেকে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল দক্ষিণ শহরতলির মাঝেরহাট ব্রিজ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভেঙে পড়ার মুহূর্তে ব্রিজের উপর ছিল পাঁচ-ছ’টি গাড়ি ও একটি মিনিবা

Breaking: পোস্তার পুনরাবৃত্তি, ভেঙে পড়ল মাঝেরহাট ব্রিজ, মৃত অন্তত ১, অনেকের চাপা পড়ে থাকার আশঙ্কা

শেষ আপডেট: 4 September 2018 11:24

রফিকুল জামাদার

এ যেন পোস্তার পুনরাবৃত্তি। প্রচণ্ড শব্দ করে একেবারে প্রায় মাঝামাঝি জায়গা থেকে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল দক্ষিণ শহরতলির মাঝেরহাট ব্রিজ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভেঙে পড়ার মুহূর্তে ব্রিজের উপর ছিল পাঁচ-ছ’টি গাড়ি ও একটি মিনিবাস। যে গুলি দুমড়ে মুচড়ে গিয়েছে। কিন্তু নীচে? পুলিশ ও স্থানীয় বাসিন্দারাই জানিয়েছেন, নীচে শুধু পথচলতি গাড়ি, বাস, বাইক নেই, রয়েছে পুরোদস্তুর একটি বস্তিও। ফলে বেশ কয়েকজন হতাহতের আশঙ্কা। প্রাথমিক ভাবে খবর, অন্তত পাঁচ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা ৯। জানা গিয়েছে এসএসকেএম হাসপাতালে মৃত্যু হয়েছে সৌমেন বাগ নামে এক ব্যক্তির। তিনি বেহালা শীলপাড়ার বাসিন্দা। জানা গিয়েছে, এ দিন দুর্ঘটনার পর মোট ১৩ জন আহতকে এসএসকেএমে নিয়ে আসা হয়। এখনও ভর্তি রয়েছেন ৪ জন। বাকিদের প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়েছে বলে খবর। [caption id="attachment_33018" align="alignnone" width="720"] সৌমেন বাগ[/caption] মাঝেরহাট স্টেশনের কাছে রেললাইনের উপর দিয়ে গিয়েছে উড়ালপুলটি। ভেঙে পড়ার সময় মাঝেরহাট স্টেশনের কাছেই ছিল একটি ট্রেন। বলতে গেলে প্রায় কপাল জোরে বেঁচে গিয়েছেন তার যাত্রীরা। এ দিন বিকেল সাড়ে চারটে নাগাদ ব্যস্ত ডায়মন্ডহার রোডের উপর এই উড়ালপুলটি ভেঙে পড়তেই প্রথমে ঘটনার আকস্মিকতায় ঘাবড়ে যান স্থানীয় লোকজন। এলাকায় বিদ্যুৎ সংযোগও ছিন্ন হয়ে যায়। কিন্তু তার পরেই হই হই করে উদ্ধার কাজে নেমে পড়েন এলাকার মানুষ। ব্রিজের উপর রবীন্দ্রনগর রুটের মিনিবাস ও গাড়িগুলি থেকে প্রথমে যাত্রীদের উদ্ধার করেন তাঁরা। উদ্ধার হওয়া যাত্রীদের মধ্যে অন্তত পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক। এর পরেই শুরু যায় ব্রিজের নীচে আটকে পড়া লোকজনকে উদ্ধার। ততক্ষণে বিশাল পুলিশ বাহিনী ও দমকল কর্মীরাও পৌঁছে যায় অকুস্থলে। ঘটনাস্থলে পৌঁছে যান কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারও। শুধু উদ্ধার কাজে তদারকি করা নয়, নিজেই হাত লাগান পুলিশ কমিশনার। তা ছাড়া ঘটনার খবর পেয়েই কাছে ক্যান্টমেন্ট এরিয়া থেকে বেরিয়ে এসে উদ্ধার কাজে হাত লাগিয়েছে সেনাবাহিনী। সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, ইতিমধ্যেই পাঁচ জনের প্রাণহানি হয়েছে। তবে এ ব্যাপারে প্রশ্ন করা হলে দার্জিলিংয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কত জন মারা গিয়েছেন বা আহত হয়েছেন, সেই সংখ্যা স্পষ্ট নয়। এক জনের মৃত্যু হয়ে থাকলেও তা দুর্ভাগ্যজনক। মমতা বলেন, “আমি মেয়র শোভন চট্টোপাধ্যায় ও পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে বলেছি ঘটনাস্থলে যেতে।” আহতদের ৫০হাজার টাকা এবং মৃতের পরিবারকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। https://www.youtube.com/watch?v=PDI1cd2k0X0&feature=youtu.be প্রত্যক্ষদর্শীদের দাবি, ব্রিজের নীচে ছিল লেবার রুম। সেখানেও অনেকে আটকে থাকার আশঙ্কা রয়েছে। ব্রিজের মাঝের অংশটাই ভেঙে পড়েছে। ৩০ থেকে ৩৫ জন শ্রমিক লেবারদের রুমে ঘুমিয়েছিলেন বলে খবর। ব্রিজের কাজ চলছিল। সেই কাজের যুক্ত ছিলেন শ্রমিকরা। ব্রিজের উপরের তুলনায় নীচেই বেশি মানুষের আটকে থাকার আশঙ্কা। ব্রিজের নীচে ছিল একটি অফিসঘরও। রাতের দিকে ঘটনাস্থলে আনা হয় দু'টি পুলিশ কুকুর। তার মধ্যে একটি জায়গা দেখিয়ে ইঙ্গিত করে। অনুমান করা হচ্ছে ওই অংশে নীচের দিকে চাপা পড়ে থাকতে পারে মানুষ। এনডিআরএফ দল কুকুরের চিহ্নিত করে দেওয়া জায়গাতেই এফসিবি দিয়ে কাটার চেষ্টা চালাচ্ছে। স্থানীয়রা বলছেন, তার নীচে অনেকেই আটকে থাকার আশঙ্কা। ব্রিজের উপর থেকে ২০ থেকে ২৫ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন এক দমকল আধিকারিক।  ভাঙা অংশ না সরালে বোঝা যাচ্ছে না ব্রিজের নীচে কতজন আটকে রয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ব্রিজ ভাঙ্গায় রীতিমতো কম্পন অনুভূত হয়েছে। ব্রিজে ফাটল ছিল বলে অনেকে অভিযোগ করেছেন। ব্রিজের উপর পড়ে রয়েছে রক্তাক্ত দেহ, দোমড়ানো গাড়ি। আপাতত বন্ধ বজবজ শাখার রেল পরিষেবা। সন্ধে বেলা ঘটনাস্থলে যান রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। উদ্ধারকারী দলের  সঙ্গে কথা বলে রাজ্যপাল বলেন, "ওই ব্রিজের রক্ষণাবেক্ষণে আরও যত্ন নেওয়া উচিৎ ছিল। শুনেছি ওখানে অনেকদিন ধরে একটা গর্ত ছিল। জানি না পূর্ত দফতর ব্যবস্থা নিয়েছিল কিনা। গোটা ঘটনার তদন্ত হওয়া প্রয়োজন।"

```