Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইন

মেডিক্যাল কলেজের করোনা ওয়ার্ডে পিপিই কিট পরে ছিনতাই, ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার সোনার গয়না, গ্রেফতার ৩

দ্য ওয়াল ব্যুরো: কলকাতা মেডিক্যাল কলেজের করোনা ওয়ার্ডে রোগীকে খাবার দেওয়ার নাম করে পিপিই কিট পরে সোনার গয়না লুঠ করে তিনজন। ১২ ঘণ্টার মধ্যে কর্তৃপক্ষ ও পুলিশের তৎপরতায় গ্রেফতার করা হয়েছে তিনজনকে। উদ্ধার করা হয়েছে লুঠ হওয়া গলার হার, কানের দুল

মেডিক্যাল কলেজের করোনা ওয়ার্ডে পিপিই কিট পরে ছিনতাই, ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার সোনার গয়না, গ্রেফতার ৩

শেষ আপডেট: 1 August 2020 02:10

দ্য ওয়াল ব্যুরো: কলকাতা মেডিক্যাল কলেজের করোনা ওয়ার্ডে রোগীকে খাবার দেওয়ার নাম করে পিপিই কিট পরে সোনার গয়না লুঠ করে তিনজন। ১২ ঘণ্টার মধ্যে কর্তৃপক্ষ ও পুলিশের তৎপরতায় গ্রেফতার করা হয়েছে তিনজনকে। উদ্ধার করা হয়েছে লুঠ হওয়া গলার হার, কানের দুল, আংটি প্রভৃতি চুরি যাওয়া গয়না। হাসপাতাল সূত্রের খবর, মেডিক্যাল কলেজের সুপার স্পেশ্যালিটি বিল্ডিংয়ের আটতলায় যে ফিমেল করোনা ওয়ার্ড, সেখানেই পিপিই পরে প্রবেশ করে অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি। সেখানে ৭৭২ নম্বর বেডে ভর্তি রয়েছেন বসিরহাটের ৪৮ বছরের বাসিন্দা রুণা সেন। ওই রোগিণীকে খাবার দিয়ে তারা বলে, “বাড়ি থেকে খাবার পাঠিয়েছে। এবার হার, আংটি, চুড়ি, দুল– এসব গয়নাগুলো খুলে দিন, আপনার বাড়ির লোক চেয়েছে।” রোগিণী ইতস্তত বোধ করেন, সোনার গয়না এভাবে খুলে দিতে। এই কথোপকথন চলার সময়েই সন্দেহ হয় ওয়ার্ডে উপস্থিত নার্সের। তিনি জানতে চান ওই ব্যক্তিদের পরিচয়। তারা জানায়, রোগীর পরিবার তাদের পাঠিয়েছে। কিন্তু ওই নার্সের সন্দেহ হয়, ফিমেল ওয়ার্ডে তো কোনও পুরুষকে ঢুকতে দেওয়ার কথা নয়! এই প্রশ্ন করতেই পালানোর চেষ্টা করে তারা। ওই নার্স পেছন পেছন তাড়াও করে যান, কিন্তু বেশি দূর যেতে পারেননি, পালিয়ে যায় পিপিই পরা চোরেরা। এর পরে সব জানাজানি হলে বউবাজার থানায় ডায়েরি করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্ত চালিয়ে তিন জনকে আটক করে পুলিশ। জানা গেছে, তারা হাসপাতালেরই চুক্তিভিত্তিক চতুর্থ শ্রেণির স্টাফ। তাদের জেরা করা করে উদ্ধার করা হয় চুরি যাওয়া সোনার গয়না। তারপরেই তাদের গ্রেফতার করা হয়। শুক্রবার গ্রেফতার হওয়া তিনজনকেই শিয়ালদহ আদালতে তোলা হলে তাদের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘটনায় হাসপাতালের আরও কেউ যুক্ত আছে কিনা সে বিষয়েই জেরা করছে পুলিশ। এই বিষয়ে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান নির্মল মাজি বলেন, “আমরা কোনওরকম দালালচক্র এখানে চলতে দেবো না। পুলিশ নজর রাখছে। আমি নিজে বেশ কয়েকবার গোটা মেডিকেল কলেজ ঘুরে বেরিয়ে দেখছি। সকলেই সতর্ক আছেন।” এর আগে মেডিক্যাল কলেজের করোনা ওয়ার্ড থেকে মোবাইল চুরি যাওয়ার ঘটনা ঘটেছিল। গত কয়েক দিন ধরেই শোনা যাচ্ছিল, করোনা রোগীদের ভর্তির নামে টাকা চাওয়া হচ্ছে, ওষুধ কেনার নামে টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে এমনকি খাবারও চুরি হয়ে যাচ্ছে করোনা রোগীদের। পুলিশের ধারণা, করোনা নিয়ে আতঙ্কের সুযোগে এবং পিপিই পরে থাকার সুবিধা কাজে লাগিয়ে এক শ্রেণির চক্র এই কাজ করছে। তাই অতিরিক্ত সুরক্ষার বন্দোবস্ত করা হয়েছে মেডিক্যাল কলেজ চত্বরে।

```