Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কেরলের সেমিফাইনালে বিপুল জয় বামেদের, দ্বিতীয় কংগ্রেস, ছাপ ফেলতে পারল না বিজেপি

দ্য ওয়াল ব্যুরো: বাংলা, ত্রিপুরা থেকে সরকার গিয়েছে। হাতে শুধু কেরল। শবরীমালা নিয়ে 'সাহসী' সিদ্ধান্ত, মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের অফিসারদের সোনা কেলেঙ্কারিতে নাম জড়িয়ে যাওয়া, সব মিলিয়ে চাপেই ছিল সিপিএম নেতৃত্ব। কিন্তু স্থানীয় প্রশাসনের ভোটে

কেরলের সেমিফাইনালে বিপুল জয় বামেদের, দ্বিতীয় কংগ্রেস, ছাপ ফেলতে পারল না বিজেপি

শেষ আপডেট: 16 December 2020 17:39

দ্য ওয়াল ব্যুরো: বাংলা, ত্রিপুরা থেকে সরকার গিয়েছে। হাতে শুধু কেরল। শবরীমালা নিয়ে 'সাহসী' সিদ্ধান্ত, মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের অফিসারদের সোনা কেলেঙ্কারিতে নাম জড়িয়ে যাওয়া, সব মিলিয়ে চাপেই ছিল সিপিএম নেতৃত্ব। কিন্তু স্থানীয় প্রশাসনের ভোটে যে বিপুল জয় হয়েছে বামেদের তাতে একুশে ফের কেরল জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছেন বাম নেতারা। সার্বিক ফলাফল কী? মোট ৯৪১টি গ্রাম পঞ্চায়েতে ভোট হয়েছিল। বাম গণতান্ত্রিক ফ্রন্ট জিতেছে ৫১৪টিতে। ছটি করপোরেশনের মধ্যে বামেদের দখলে চারটি। ১৫২ টি ব্লক পঞ্চায়েতের মধ্যে লাল ঝাণ্ডা উড়েছে ১১২টিতে। ১৪টি জেলা পঞ্চায়েতের মধ্যে ১০টি বামেরা জিতেছে। দ্বিতীয় স্থানে রয়েছে কংগ্রেস। তারাই সেখানে বিরোধী দল। ৩৭৫টি গ্রাম পঞ্চায়েতে জয় পেয়েছে কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ। বিজেপি জিতেছে ২৩টিতে। তবে বহু আসনে রাত পর্যন্ত গণনা চলছে। সকালের দিকে গণনা শুরুর পর দেখা যাচ্ছিল তিরুঅনন্তপুরম ও ত্রিশূর কর্পোরেশনে বড় সাফল্য পাবে গেরুয়া শিবির। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেসব হাওয়াই মিলিয়ে গেছে। জয়ের জন্য কেরলবাসীকে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী তথা সিপিএম পলিটব্যুরোর সদস্য পিনারাই বিজয়ন। পর্যবেক্ষকদের মতে, কোভিড মোকাবিলায় সফল হওয়া, দেশ দুনিয়ায় মডেল হিসেবে উঠে আসা যেমন শাসকদল সিপিএমের কাছে অ্যাডভান্টেজ তেমনই মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের দফতরের আধিকারিকদের সোনা পাচার কাণ্ডে জড়িয়ে পড়া বাম শিবিরে বিড়ম্বনা তৈরি করেছিল। কারণ বিরোধীরা সেটাকেই হাতিয়ার করেছে প্রচারে। তা ছাড়া কেরলের সিপিএম রাজ্য সম্পাদক কোডিয়ারি বালাকৃষ্ণনের ছেলের দুর্নীতি জড়িয়ে পড়ার অভিযোগও রয়েছে। গত মাসে তিনি রাজ্য সম্পাদক পদ থেকে সাময়িক অব্যাহতিও নিয়েছেন। তবে সেসব হার্ডল পেরিয়েই স্থানীয় প্রশাসনে ২০১৫-র থেকেও বড় জয় এল বামেদের। অনেকের মতে শহর ও গ্রামীণ এলাকায় যেহেতু একসঙ্গে ভোট হচ্ছে তাই সার্বিক ভাবেই জনতার মনোভাবের একটা সার্বিক প্রতিফলন ধরা পড়েছে। দেখা যাচ্ছে গ্রামীণ কেরলে যেমন বামেদের গণভিত্তি আরও মজবুত হয়েছে তেমন শহর এলাকায় আগের চেয়ে ভাল ফল করেছে তারা।

```