Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

ভূস্বর্গে বীভৎসতা, নাবালিকাকে ধর্ষণ করে চোখ উপড়ে নিল সৎ ভাই

দ্য ওয়াল ব্যুরো: কাশ্মীরের বারমুলায় ধর্ষণের শিকার এক ৯ বছরের শিশু। ধর্ষণের অভিযোগ উঠেছে বাচ্চাটির সৎ ভাইয়ের বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, বাচ্চাটির সৎ মায়ের প্ররোচনাতেই এই ঘটনা ঘটেছে। বছর ১৪-র ওই কিশোর এবং তাঁর দুই বন্ধু মিলে ধর্ষণ করেছে শিশুটি

ভূস্বর্গে বীভৎসতা, নাবালিকাকে ধর্ষণ করে চোখ উপড়ে নিল সৎ ভাই

শেষ আপডেট: 5 September 2018 04:11

দ্য ওয়াল ব্যুরো: কাশ্মীরের বারমুলায় ধর্ষণের শিকার এক ৯ বছরের শিশু। ধর্ষণের অভিযোগ উঠেছে বাচ্চাটির সৎ ভাইয়ের বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, বাচ্চাটির সৎ মায়ের প্ররোচনাতেই এই ঘটনা ঘটেছে। বছর ১৪-র ওই কিশোর এবং তাঁর দুই বন্ধু মিলে ধর্ষণ করেছে শিশুটিকে। ধর্ষণের পর শ্বাসরোধ করে খুনও করা হয় ওই শিশুটিকে। এমনকী খুবলে নেওয়া হয়েছে তার চোখ। অ্যাসিড দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে গোটা শরীর। উরির জঙ্গল থেকে শিশুর পচাগলা দেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক ভাবে তাদের অনুমান, পারিবারিক হিংসা, অশান্তির কারণেই এই ঘটনা ঘটেছে। তারা আরও জানিয়েছে, প্রতিশোধস্পৃহা থেকেই সম্ভবত ওই বাচ্চাটির সৎ মা এই কাজ করিয়েছেন। যদিও গোটা বিষয়টাই তদন্ত সাপেক্ষ। সবটাই ভালো করে খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশি জেরায় অভিযুক্ত মহিলা জানিয়েছেন, তাঁর স্বামী দ্বিতীয় পক্ষের স্ত্রীর সঙ্গে অনেক বেশি সময় কাটান। আর দ্বিতীয় পক্ষের এই মেয়েটি ছিল তাঁর স্বামীর খুব কাছের। পুলিশের অনুমান, সম্ভবত এই হিংসা থেকেই বাচ্চাটির সঙ্গে এমন ঘটনা ঘটিয়েছে তাঁর সৎ মা। পুলিশ জানিয়েছে, মেয়েটিকে ভুলি ভালিয়ে জঙ্গলে নিয়ে যান ওই মহিলা। আর তারপর নিজের ছেলে ও তাঁর দুই সঙ্গীকে মেয়েটিকে ধর্ষণ করার নির্দেশ দেন। গোটা ঘটনাই ঘটেছে ওই মহিলার সামনেই। এমনটাই জানিয়েছে পুলিশ। পুলিশ আরও জানিয়েছে, ধর্ষণের পর বাচ্চাটিকে শ্বাসরোধ করে খুন করে তাঁর সৎ মা। কুড়ুল দিয়ে মাথা থেঁতলে দেয় তাঁর সৎ ভাই। ঘটনাস্থলেই মেরে ফেলে হয় শিশুটিকে। এরপর অভিযুক্তদের মধ্যে একজন বাড়ি ফিরে আসে। ঘটনাস্থলে নিয়ে যায় এক বোতল অ্যাসিড। ধারালো ছুরি দিয়ে উপড়ে নেওয়া হয় বাচ্চাটির চোখও। তারপর গোটা শরীরে ঢেলে দেওয়া হয় অ্যাসিড। এরপর অভিযুক্ত মহিলার ছেলের বন্ধুরা বাচ্চাটির দেহ একটি ঝোপের মধ্যে লুকিয়ে ফেলে। উপরে ঢাকা দেওয়া হয় পাইন গাছের পাতা আর ডাল। তদন্তে নেমে অভিযুক্তদের থেকে তথ্য নিয়ে খুনে ব্যবহৃত হওয়া ছুরি এবং কুড়ুল উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি প্লাস্টিকের মধ্যে অ্যাসিডও খুঁজে পেয়েছে তারা।

```