Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কোভিডে মৃতের সৎকারে বাধা কাশ্মীরে, অর্ধদগ্ধ দেহ নিয়ে পুলিশের দ্বারস্থ পরিবার

দ্য ওয়াল ব্যুরো: কোভিড আক্রান্ত হয়ে এক বৃদ্ধের মৃত্যুর পর তাঁর সৎকার ঘিরে চূড়ান্ত অব্যবস্থার ঘটনা ঘটল জম্মু ও কাশ্মীরে। দাহ করার সময়ে স্থানীয়দের বাধায় অর্ধদগ্ধ দেহ নিয়ে সেখান থেকে কার্যত পালিয়ে প্রাণে বাঁচতে হল মৃতের পরিবারকে। গোটা ঘটনায় জ

কোভিডে মৃতের সৎকারে বাধা কাশ্মীরে, অর্ধদগ্ধ দেহ নিয়ে পুলিশের দ্বারস্থ পরিবার

শেষ আপডেট: 3 June 2020 05:03

দ্য ওয়াল ব্যুরো: কোভিড আক্রান্ত হয়ে এক বৃদ্ধের মৃত্যুর পর তাঁর সৎকার ঘিরে চূড়ান্ত অব্যবস্থার ঘটনা ঘটল জম্মু ও কাশ্মীরে। দাহ করার সময়ে স্থানীয়দের বাধায় অর্ধদগ্ধ দেহ নিয়ে সেখান থেকে কার্যত পালিয়ে প্রাণে বাঁচতে হল মৃতের পরিবারকে। গোটা ঘটনায় জম্মু ও কাশ্মীরের পুলিশ প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগের বিরুদ্ধে অব্যবস্থার অভিযোগ তুলেছেন মৃতের ছেলে। জম্মুর একটি হাসপাতালে গতকাল, মঙ্গলবার মৃত্যু হয় এক ৭২ বছর বয়সী বৃদ্ধের। তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। দোদা জেলায় একটি জায়গায় ওই ব্যক্তির সৎকারের ব্যবস্থা করে ভূমিরাজস্ব দফতর এবং পুলিশ। মৃতের স্ত্রী, দুই সন্তান ও কয়েকজন ঘনিষ্ঠ আত্মীয় যান সৎকার করতে। কিন্তু এরপরই বিপত্তি বাঁধে। মৃতের ছেলের অভিযোগ, অর্ধেক দাহ হওয়ার পরেই স্থানীয় জনতা ঘিরে ফেলে তাঁদের। মারমুখী হয়ে ওঠে বলেও অভিযোগ। এরপর কোনওক্রমে অর্ধদগ্ধ দেহ নিয়ে স্থানীয় থানার দ্বারস্থ হয় মৃতের পরিবার। মৃতের ছেলে সংবাদমাধ্যমে বলেছেন, অ্যাম্বুলেন্স চালক তাঁদের গণপিটুনির হাত থেকে বাঁচিয়েছেন। পুলিশ কোনও সাহায্য করেনি বলেও তাঁর অভিযোগ। প্রসঙ্গত, জম্মু ও কাশ্মীরে করোনা আক্রান্ত হয়ে এটি চতুর্থ মৃত্যু। এরপর স্থানীয় থানাও কার্যত দায় ঝেড়ে ফেলে বলে জিএমসি হাসপাতালে যেতে। ওই হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থাতেই মৃত্যু হয় এই বৃদ্ধের। মৃতের বড় ছেলে আরও বলেন, আমরা প্রশাসনকে বলি আমাদের বাড়ি যেই জেলায় সেখানে দাহ করার ব্যবস্থা করে দিন। কিন্তু তারা কর্ণপাত করেনি। শেষপর্যন্ত কয়েক ঘণ্টা ধরে অর্ধেকদগ্ধ দেহ নিয়ে টানা হেচঁড়া করার পর, সন্ধেবেলা জম্মুর ভগবতী নগরের একটি মাঠে ওই বৃদ্ধের সৎকার সম্পন্ন হয়। গোটা ঘটনা নিয়ে মুখে কুলুপ এঁটেছে উপত্যকার প্রশাসন।

```