Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

জনসনের সিঙ্গল শট ভ্যাকসিন আসছে আগামী মাসেই, এক ডোজেই কাজ হবে

দ্য ওয়াল ব্যুরো: জনসন অ্যান্ড জনসনের (J & J Vaccine) সিঙ্গল ডোজ ভ্যাকসিন (Covid Vaccine) চলে আসছে আগামী মাসের মধ্যেই। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, ড্রাগ কন্ট্রোলের অনুমোদনে জনসনের সিঙ্গল শট ভ্যাকসিনে ছাড়পত্র দেওয়া হয়েছে। এই টিক

জনসনের সিঙ্গল শট ভ্যাকসিন আসছে আগামী মাসেই, এক ডোজেই কাজ হবে

শেষ আপডেট: 9 September 2021 03:55

দ্য ওয়াল ব্যুরো: জনসন অ্যান্ড জনসনের (J & J Vaccine) সিঙ্গল ডোজ ভ্যাকসিন (Covid Vaccine) চলে আসছে আগামী মাসের মধ্যেই। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, ড্রাগ কন্ট্রোলের অনুমোদনে জনসনের সিঙ্গল শট ভ্যাকসিনে ছাড়পত্র দেওয়া হয়েছে। এই টিকা তৈরি করেছে দেশের প্রথম সারির ভ্যাকসিন নির্মাতা সংস্থা বায়োলজিক্যাল ই। রাশিয়ার স্পুটনিক ভি ভ্যাকসিনের পরে আরও এক বিদেশি ভ্যাকসিন ছাড়পত্র পেল ভারতে। জনসন অ্যান্ড জনসন তাদের তৈরি সিঙ্গল ডোজ ভ্যাকসিন ভারতে নিয়ে আসার জন্য প্রস্তাব পেশ করেছিল আগেই। জনসনের সিঙ্গল ডোজের ক্লিনিকাল ট্রায়ালও চলছিল দেশে। সূত্রের খবর, সেই ট্রায়ালের রিপোর্ট খতিয়ে দেখে জনসনের ভ্যাকসিনে ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল। জনসন অ্যান্ড জনসন কোম্পানির সিঙ্গল শট কোভিড ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে আমেরিকায়। ভারতেও এই ভ্যাকসিন অনুমোদন পেল। সংস্থার অধীনস্থ জানসেন ফার্মাসিউটিক্যাল কোম্পানি এই ভ্যাকসিন তৈরি করেছে। বহু মানুষকে কম সময়ে টিকার ডোজ দেওয়ার জন্যই এই সিঙ্গল শট ভ্যাকসিন বানানো হয়েছে। চলতি বছর ফেব্রুয়ারিতে মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)এই টিকার ট্রায়ালে ছাড়পত্র দেয়। আমেরিকায় জনসনের ভ্যাকসিন ছাড়পত্র পাওয়ার পরে দেশেও এই ভ্যাকসিন নিয়ে আসার জন্য কথাবার্তা শুরু হয়। ভারতে এখন সার্বিকভাবে সেরাম ইনস্টিটিউটের তৈরি কোভিশিল্ড ও ভারত বায়োটেকের কোভ্যাক্সিনই দেওয়া হচ্ছে। তৃতীয় টিকা হিসেবে রাশিয়ার স্পুটনিক ভি-কে ছাড়পত্র দেওয়া হয়েছে। তবে দেশে করোনা আক্রান্তের সংখ্যা যেভাবে বেড়ে চলেছে তাতে টিকাকরণে গতি আনার জন্য একাধিক বিদেশি ভ্যাকসিনকেও সবুজ সঙ্কেত দেওয়া হবে বলে ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতে টিকার ট্রায়াল শুরু করার জন্য কেন্দ্রীয় ড্রাগ নিয়ামক সংস্থার অধীনস্থ সাবজেক্ট এক্সপার্ট কমিটির কথাবার্তা বলছিল জনসন অ্যান্ড জনসন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডবিয়া বলেছেন, জরুরি ভিত্তিতে জনসনের সিঙ্গল শট ভ্যাকসিনকে ছাড়পত্র দেওয়া হল, যা দেশের কোভিড লড়াইয়ে আরও একটা পদক্ষেপ। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```