Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

উত্তপ্ত কুপওয়ারা, সেনা-জঙ্গির গুলির লড়াইয়ে খতম ৩ জঙ্গি

দ্য ওয়াল ব্যুরো: ফের উত্তপ্ত জম্মু ও কাশ্মীর। শনিবার সন্ধ্যায় কুপওয়ারা জেলার তাংধার সেক্টরে লাইন অফ কন্ট্রোলের কাছে নিহত হয়েছে ৩ জঙ্গি। পুলিশ জানিয়েছে, একদল অনুপ্রবেশকারী জঙ্গির সঙ্গে লড়াই বাঁধে সেনাবাহিনীর। দু'পক্ষের গুলির লড়াইয়ে খতম হয়েছে

উত্তপ্ত কুপওয়ারা, সেনা-জঙ্গির গুলির লড়াইয়ে খতম ৩ জঙ্গি

শেষ আপডেট: 19 August 2018 03:41

দ্য ওয়াল ব্যুরো: ফের উত্তপ্ত জম্মু ও কাশ্মীর। শনিবার সন্ধ্যায় কুপওয়ারা জেলার তাংধার সেক্টরে লাইন অফ কন্ট্রোলের কাছে নিহত হয়েছে ৩ জঙ্গি। পুলিশ জানিয়েছে, একদল অনুপ্রবেশকারী জঙ্গির সঙ্গে লড়াই বাঁধে সেনাবাহিনীর। দু'পক্ষের গুলির লড়াইয়ে খতম হয়েছে ৩ অনুপ্রবেশকারী জঙ্গি। বাকিদের খোঁজে এখনও চলছে তল্লাশি। শনিবারই উরি সেক্টরে এলওসি বরাবর যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাকিস্তান সেনাবাহিনী। পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাও। তবে সেই লড়াইয়ে হতাহতের কোনও খবর মেলেনি বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী। বারমুলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিক ইমতিয়াজ হুসেন জানিয়েছেন, উত্তর কাশ্মীরের বারমুলা জেলার উরি সেক্টরে বেশ কয়েকবার বোমা বিস্ফোরণও ঘটিয়েছে পাক সেনাবাহিনী। তিনি আরও জানিয়েছেন, থাজল-ছ্রান্দা এলাকায় একটি বাড়ি সংলগ্ন শৌচাগার থেকেও আচমকাই উড়ে আসে একটি মর্টার শেল। অন্যদিকে ১৭ অগস্ট জঙ্গি হানায় মৃত্যু হয়েছে একজনের। গুরুতর আহত হয়েছেন তিন জন। জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলার অবন্তীপোরা এলাকায় জেলা পুলিশ দফতরের মেন গেট লক্ষ্য করে গুলি ছোঁড়ে জঙ্গিরা। কিন্তু সঠিক নিশানায় না লেগে রাস্তার উপরেই গ্রেনেড বিস্ফোরণ হয়। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় গুরুতর ভাবে জখম হয়েছেন ৪ পুলিশকর্মী। পরবর্তী সময়ে এদের মধ্যে একজনের হাসপাতালে মৃত্যু হয়।

```