Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ছেলের মৃত্যুতে বাড়ি ফিরতেই জঙ্গিদের গুলিতে নিহত সেনা জওয়ান

দ্য ওয়াল ব্যুরো: ছেলের মৃত্যু সংবাদ পেয়ে দক্ষিণ কাশ্মীরের কুলগামে নিজের বাড়িতে ফিরেছিলেন টেরিটোরিয়াল আর্মির জওয়ান মুখতার আহমেদ মালিক। কিন্তু এটাই যে তাঁর শেষ ফেরা হবে তা বোধহয় নিজেও ভাবেননি মুখতার। জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা হয়ে গেলেন তিনি। ব

ছেলের মৃত্যুতে বাড়ি ফিরতেই জঙ্গিদের গুলিতে নিহত সেনা জওয়ান

শেষ আপডেট: 18 September 2018 03:41

দ্য ওয়াল ব্যুরো: ছেলের মৃত্যু সংবাদ পেয়ে দক্ষিণ কাশ্মীরের কুলগামে নিজের বাড়িতে ফিরেছিলেন টেরিটোরিয়াল আর্মির জওয়ান মুখতার আহমেদ মালিক। কিন্তু এটাই যে তাঁর শেষ ফেরা হবে তা বোধহয় নিজেও ভাবেননি মুখতার। জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা হয়ে গেলেন তিনি। বাড়ির ছেলের মৃত্যুতে শোকগ্রস্ত ছিলেন গোটা পরিবার। আর সেই সুযোগেই জঙ্গিরা জোর করে ঢুকে পড়ে মুখতার আহমেদ মালিকের বাড়িতে। কেউ কিছু বুঝে ওঠার আগেই মুখতারের উপর পরপর গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। আশঙ্কাজনক অবস্থায় কুলগামের একটি হাসপাতালে ভর্তি করা হয় ওই সেনা জওয়ানকে। কিন্তু শেষরক্ষা হয়নি। হাসপাতালেই মৃত্যু হয় বছর তেতাল্লিশের মুখতার আহমেদ মালিকের। সোমবার উপত্যকায় ছিল বন্‌ধ। সম্প্রতি কুলগামে এনকাউন্টারে খতম হয় ৫ জঙ্গি। যদিও বিচ্ছিন্নতাবাদীদের মতে এরা সবাই সাধারণ মানুষ। এদের হত্যার প্রতিবাদে তাই এ দিন বন্‌ধ ছিল দক্ষিণ কাশ্মীরে। এরই মধ্যে আর্মি জওয়ানের বাড়িতে ঢুকে তাঁকে হত্যা করেছে জঙ্গিরা। স্বভাবতই আপাতত কুলগামে পরিস্থিতি যথেষ্ট গুরুতর। অশান্তি এড়ানোর জন্য ইতিমধ্যেই ১৪৪ ধারা জারি হয়েছে কুলগামে।    

```