Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সোপিয়ান এনকাউন্টারে খতম ৩ জঙ্গি, নিহতরা জইশ এবং হিজবুলের সদস্য, জানিয়েছে নিরাপত্তাবাহিনী

দ্য ওয়াল ব্যুরো: রবিবার সকাল থেকেই সেনা-জঙ্গি সংঘর্ষে উত্তপ্ত হয়েছিল দক্ষিণ কাশ্মীরের সোপিয়ান। নিরাপত্তারক্ষীরা আগেই জানিয়েছিলেন কয়েকজন জঙ্গি লুকিয়ে রয়েছে সোপিয়ানের রেবান গ্রামে। বেলা গড়াতেই জানা গিয়েছে এনকাউন্টারে খতম হয়েছে তিনজন জঙ্গি। এ

সোপিয়ান এনকাউন্টারে খতম ৩ জঙ্গি, নিহতরা জইশ এবং হিজবুলের সদস্য, জানিয়েছে নিরাপত্তাবাহিনী

শেষ আপডেট: 7 June 2020 10:04

দ্য ওয়াল ব্যুরো: রবিবার সকাল থেকেই সেনা-জঙ্গি সংঘর্ষে উত্তপ্ত হয়েছিল দক্ষিণ কাশ্মীরের সোপিয়ান। নিরাপত্তারক্ষীরা আগেই জানিয়েছিলেন কয়েকজন জঙ্গি লুকিয়ে রয়েছে সোপিয়ানের রেবান গ্রামে। বেলা গড়াতেই জানা গিয়েছে এনকাউন্টারে খতম হয়েছে তিনজন জঙ্গি। এরা জইশ-ই-মহম্মদ এবং হিজবুল মুজাহিদিনের সদস্য বলে জানিয়েছে নিরাপত্তাবাহিনী। আরও কয়েকজন জঙ্গি লুকিয়ে থাকার আশঙ্কায় রেবান গ্রামে জারি রয়েছ তল্লাশি অভিযান। কড়া নিরাপত্তায় গোটা গ্রামে চলছে টহলদারি। ব্যাহত রয়েছে মোবাইল ইন্টারনেট পরিষেবা। সিআরপিএফ, ভারতীয় সেনা এবং জম্মু-কাশ্মীর পুলিশের যৌথ উদ্যোগে এদিন সকালে অভিযান শুরু হয় সোপিয়ানের রেবান গ্রামে। নিরাপত্তারক্ষীরা জানিয়েছিলেন, অন্তত তিনজন জঙ্গি তাঁদের ঘেরাটোপে রয়েছে। পরে জানা যায় তিন জঙ্গিকেই খতম করেছে নিরাপত্তাবাহিনী। লকডাউনের সময় বারবার উত্তপ্ত হয়েছে জম্মু-কাশ্মীর। শহিদ হয়েছেন সেনা জওয়ানরা। তবে সাফল্যও পেয়েছে নিরাপত্তাবাহিনী। লকডাউন চলাকালীন খতম হয়েছে হিজবুল এবং জইশের আরও কয়েকজন জঙ্গি। নিহত হয়েছে জম্মু-কাশ্মীরের আইএস শাখার দুই জঙ্গিও। এছাড়াও মে মাসের শুরুর দিকে পুলওয়ামায় নিজের গ্রাম বেইঘপোরায় এনকাউন্টারে খতম হয়েছিল হিজবুল মুজাহিদিনের কুখ্যাত কম্যান্ডার এবং মোস্ট ওয়ান্টেড রিয়াজ নাইকু। সদ্যই খতম হয়েছে আর এক জঙ্গি। চলতি মাসের শুরুতেই পুলওয়ামা এনকাউন্টারে খতম হয়েছে জইশ-ই-মহম্মদের বোমা বিশেষজ্ঞ এবং ফিদায়েঁ প্রশিক্ষক ফৌজি ভাই। গত বছর সিআরপিএফ কনভয়ে আত্মঘাতী বিস্ফোরণের পিছনেও এই ফৌজি ভাইয়ের সক্রিয় ভূমিকা ছিল।

```