Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আন্দোলন-বিক্ষোভের পরে রাস্তা পরিষ্কার করলেন জামিয়ার প্রতিবাদী পড়ুয়ারাই! মুগ্ধ নেট-দুনিয়া

দ্য ওয়াল ব্যুরো: তাঁদের উপরে লাঠি চালিয়েছে পুলিশ। ছুড়েছে কাঁদানে গ্যাস। ক্যাম্পাসে ঢুকে নিগ্রহ করা হয়েছে তাঁদের। এমনই অভিযোগ তুলেছেন দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। রবিবার রাত পর্যন্ত চলে এই অশান্তি। কিন্তু রা

আন্দোলন-বিক্ষোভের পরে রাস্তা পরিষ্কার করলেন জামিয়ার প্রতিবাদী পড়ুয়ারাই! মুগ্ধ নেট-দুনিয়া

শেষ আপডেট: 17 December 2019 18:02

দ্য ওয়াল ব্যুরো: তাঁদের উপরে লাঠি চালিয়েছে পুলিশ। ছুড়েছে কাঁদানে গ্যাস। ক্যাম্পাসে ঢুকে নিগ্রহ করা হয়েছে তাঁদের। এমনই অভিযোগ তুলেছেন দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। রবিবার রাত পর্যন্ত চলে এই অশান্তি। কিন্তু রাত বাড়তেই অন্য ভাবে নজর কাড়লেন তাঁরা। ফের নামলেন রাস্তায়। তবে বিক্ষোভ প্রদর্শন করতে নয়, দিনভর বিক্ষোভে যে রাস্তাঘাট নোংরা হয়েছে, তা পরিষ্কার করতে। সেই ভিডিওই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। বিক্ষোভকারী ছাত্রদের তরফে জানানো হয়, সারা দিন তুলকালাম চলেছে ক্যাম্পাস জুড়ে। রাতে গোটা এলাকা শান্ত হয়ে গেলে সিদ্ধান্ত নেওয়া হয়, পরিষ্কার করা হবে সব নোংরা। তাই রাত দশটার পরে পথে নেমে সাফ করতে থাকেন বিশ্ববিদ্যালয়ের ১০-১২ জন পড়ুয়া। রবিবার সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে আন্দোলন চালাচ্ছিলেন দিল্লির জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। অভিযোগ, ক্যাম্পাসের ভিতরে ঢুকে পড়ে দিল্লি পুলিশ বাহিনী। লাঠিচার্জ করা হয়, ছোড় হয় কাঁদানে গ্যাস। পুলিশ ও পড়ুয়াদের সংঘর্ষে অশান্ত হয়ে ওঠে গোটা এলাকা। আগুনও ধরে যায় বাসে। নেট-দুনিয়া তোলপাড় হয়ে যায় নিন্দায়। সারা দেশের নানা প্রান্ত থেকে জামিয়া মিলিয়াকে সংহতি জানিয়ে পথে নামে ছাত্রসমাজ। এর মধ্যেই ভাইরাল হয় চত্বরের আবর্জনা পরিষ্কার করার ছবি। নেটিজেনদের প্রশংসা কুড়িয়ে নেন জামিয়ার বিক্ষোভকারী পড়ুয়ারা। যেন প্রমাণ করেন, এভাবেও দেশের প্রতি কর্তব্য পালন করা যায়। নাগরিক দায়িত্ব যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন তাঁরা। দেখুন সেই ছবি। https://www.facebook.com/journalistreyaz/posts/10158419960439386

```