Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নিখোঁজ নিত্যানন্দ, ব্লু নোটিস জারি ইন্টারপোলের

দ্য ওয়াল ব্যুরো: স্বঘোষিত গডম্যান নিখোঁজ নিত্যানন্দর বিরুদ্ধে এবার নোটিস জারি করল ইন্টারপোল। গত বছর কর্ণাটকে নিত্যানন্দর বিরুদ্ধে রুজু হয়েছিল ধর্ষণের মামলা। এই মামলা থেকে নিজেকে বাঁচাতেই দেশ ছেড়ে পালায় সে। তবে এবার ধর্ষণে অভিযুক্ত নিত্যানন্

নিখোঁজ নিত্যানন্দ, ব্লু নোটিস জারি ইন্টারপোলের

শেষ আপডেট: 22 January 2020 11:21

দ্য ওয়াল ব্যুরো: স্বঘোষিত গডম্যান নিখোঁজ নিত্যানন্দর বিরুদ্ধে এবার নোটিস জারি করল ইন্টারপোল। গত বছর কর্ণাটকে নিত্যানন্দর বিরুদ্ধে রুজু হয়েছিল ধর্ষণের মামলা। এই মামলা থেকে নিজেকে বাঁচাতেই দেশ ছেড়ে পালায় সে। তবে এবার ধর্ষণে অভিযুক্ত নিত্যানন্দের বিরুদ্ধে 'ব্লু নোটিস' জারি করেছে ইন্টারপোল। গুজরাতে পুলিশের আর্জিতেই ইন্টারপোল এই নোটিস জারি করেছে বলে খবর। কী এই ব্লু নোটিস? সাধারণত কোনও নিখোঁজ ব্যক্তি, শনাক্ত হয়ে যাওয়া অপরাধী, বা কাউকে অপরাধী বলে মনে করা হলে কিংবা আইন লঙ্ঘনকারী কোনও ব্যক্তি যদি নিজের দেশে ছেড়ে অন্য দেশে আত্মগোপন করে সেক্ষেত্রে এই ব্লু নোটিস বা ব্লু কর্নার নোটিস জারি করা হয়। এই নোটিস জারি হলে যে দেশে অপরাধী লুকিয়ে থাকে সেই দেশ ওই নির্দিষ্ট অপরাধীর ব্যাপারে তথ্য প্রকাশ করতে বাধ্য। গত নভেম্বরে প্রথম এফআইআর দায়ের হয় নিত্যানন্দের বিরুদ্ধে। সেসময় দু'জন মেয়ে নিখোঁজ হয়েছিল নিত্যানন্দর আহমেদাবাদের আশ্রম থেকে। এরপরেই প্রকাশ্যে আসে গডম্যানের নানা কীর্তি শোরগোল পড়ে যায় গোটা দেশে। এর আগেই নিত্যানন্দকে 'ওয়ান্টেড' বলে ঘোষণা করেছিল গুজরাত পুলিশ। নিজের আশ্রম চালানোর জন্য বাচ্চাদের অপহরণ করে সেই শিশুদের দিয়ে ভক্তদের থেকে টাকাপয়সা জোগাড়ের মতো মারাত্মক অভিযোগ উঠেছিল নিত্যানন্দর বিরুদ্ধে। ছিল ধর্ষণের অভিযোগও। বড় মাপের কোনও অপরাধ করে বা জালিয়াতি করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার নজির এ দেশে কম নেই। নীরব মোদী থেকে বিজয় মাল্য– উদাহরণ আছে বহু। এবং সমস্ত ক্ষেত্রেই বিদেশ মন্ত্রক দাবি করে, তারা কিছু জানতে পারেনি এ বিষয়ে। নিত্যানন্দর পালিয়ে যাওয়ার পরেও কোনও ব্যক্তিক্রম হয়নি। তবে মাঝে শোনা যায় ইকুয়েডরে রয়েছেন নিত্যানন্দ। আস্ত একটা দ্বীপ কিনে তার নাম দিয়েছে 'কৈলাস'। সাঙ্গোপাঙ্গো নিয়ে ঘাঁটি বেঁধেছেন সেখানেই। নিশ্চিত খবর না হলেও বিভিন্ন সূত্র মারফর জানা গিয়েছে এমনটাই। যদিও গডম্যানের অন্তর্ধানের ব্যাপারে সঠিক কোনও তথ্য দিতে পারেনি বিদেশ মন্ত্রক। অপহরণ, যৌন কেলেঙ্কারি-সহ একাধিক অভিযোগে অভিযুক্ত স্বঘোষিত ধর্মগুরু নিত্যানন্দ দেশের বাইরেই রয়েছে কিনা সে ব্যাপারে নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি। তবে প্রথমে গুজরাত পুলিশের একটি সূত্র মারফত শোনা গিয়েছিল, ত্রিনিদাদ ও টোবাগোতে নাকি লুকিয়ে আছে নিত্যানন্দ। তারপর তালিকায় যুক্ত হয় ইকুয়েডরের নাম। নিত্যানন্দকে নিয়ে সারা দেশ জুড়ে তৈরি হওয়া এইসব রহস্যের মাঝেই প্রকাশ্যে আসে একটি ভিডিও। যেখানে দেখা যায় ‘গডম্যান’ খয়েরি রং-এর পোশাক ও পাগড়ি পরে বসে আছে। ভিডিওতে তাকে বলতে শোনা গিয়েছে, “আমি তোমাদের কাছে সত্যি কথাটা প্রকাশ করছি। এখন কেউ আমাকে স্পর্শ করতে পারবে না। আমি হলাম পরম শিব। কোনও নির্বোধ আদালত কি এই সত্য কথাটা বলার জন্য আমাকে শাস্তি দেবে? আমিই হলাম পরম শিব।” ওই ভিডিওতে গডম্যান আরও দাবি করে যে কোনও আদালত, আইন-কানুন তাকে স্পর্শ করতে পারবে না। ২০১০ সালের এপ্রিল মাসে হিমাচল প্রদেশের সিমলার ৫০ কিলোমিটার দূরের একটি গ্রাম থেকে যৌন কেলেঙ্কারির দায়ে গ্রেফতার করা হয়েছিল নিত্যানন্দকে। গত বছর জুন মাসেও কর্ণাটকের গডম্যান স্বামী নিত্যানন্দের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে চার্জ গঠিত হয়েছিল। অপহরণ ও আমদাবাদের শিশুদের বেআইনি ভাবে আটকে রাখার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। এবার ফেরার নিত্যানন্দর খোঁজে নোটিস জারি করল ইন্টারপোলও।

```