Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শি জিনপিংয়ের রাজনৈতিক মতাদর্শ চিনের জাতীয় পাঠ্যক্রমে, পড়ানো হবে স্কুল, কলেজে

দ্য ওয়াল ব্যুরো: চিনের জাতীয় পাঠ্যক্রমে জায়গা করে নিচ্ছে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের রাজনৈতিক মতাদর্শ। প্রাথমিক তো বটেই উচ্চশিক্ষার পাঠ্যক্রমেও যুক্ত হতে চলেছে ‘শি জিনপিংয়ের ভাবনা’ । ভবিষ্যতের জন্য ছাত্রছাত্রীদের মার্ক্সবাদী ভাবনায় পোক্ত করে

শি জিনপিংয়ের রাজনৈতিক মতাদর্শ চিনের জাতীয় পাঠ্যক্রমে, পড়ানো হবে স্কুল, কলেজে

শেষ আপডেট: 26 August 2021 04:06

দ্য ওয়াল ব্যুরো: চিনের জাতীয় পাঠ্যক্রমে জায়গা করে নিচ্ছে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের রাজনৈতিক মতাদর্শ। প্রাথমিক তো বটেই উচ্চশিক্ষার পাঠ্যক্রমেও যুক্ত হতে চলেছে ‘শি জিনপিংয়ের ভাবনা’ । ভবিষ্যতের জন্য ছাত্রছাত্রীদের মার্ক্সবাদী ভাবনায় পোক্ত করে তুলতেই এই প্রয়াস বলে জানিয়েছে চিনের শিক্ষা মন্ত্রক। একটি গাইডলাইন জারি করা হয়েছে এই মর্মে, যেখানে চিনের শিক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, প্রেসিডেন্টের রাজনৈতিক মতাদর্শ, চিন্তাধারা পড়ানো হবে স্কুলের বাচ্চাদের। প্রাথমিক পর্যায়ে থেকে একেবারে বিশ্ববিদ্যালয় স্তর অবধি চিনের কমিউনিস্ট পার্টির মতাদর্শ নিয়ে বিশেষ পাঠ্যসূচী থাকবে। চিনা কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা তাঁর বাবা শি ঝংশুন সে দেশের সাংস্কৃতিক বিপ্লবের সময় মাও জে দং-এর রোষানলে পড়ে গ্রেফতার হন।  কমিউনিস্ট পার্টি তাঁর বাবাকে শাস্তি দিয়েছিল, মাথা গুঁজে পড়ে থেকে, নীরবে কাজ করে গিয়ে এক সময় তারই শীর্ষে পৌঁছছেন জিনপিং। এতটাই ক্ষমতার অধীশ্বর হয়েছেন যে গোটা কমিউনিস্ট নেতৃত্বকে কার্যত নিজের বশে করে ফেলেছেন। চিনের প্রেসিডেন্ট পদের সময়সীমা মুছে দিয়ে একচ্ছত্র জায়গা দখল করে নিয়েছেন শি জিনপিং। তাঁর উত্থানের ইতিহাসও থাকবে পাঠ্যবইতে। প্রসঙ্গত, ২০১৮ সালে চিনের সংবিধানে যুক্ত হয় ‘শি জিনপিংয়ের ভাবনা’। তার পর থেকে চিনেরই কয়েকটি বিশ্ববিদ্যালয়ে সেটি পড়ানো শুরু হয়েছিল। রাজনৈতিক কর্মীদেরও এই ভাবনার সঙ্গে পরিচয় করানো হয়। এবার জাতীয় পাঠ্যক্রমেও জিনপিংয়ের মতাদর্শ ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিল চিনা কমিউনিস্ট পার্টি।

```