Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সোনার নদী বইছে আমাজনে! ঝলমল করছে স্রোত, মহাকাশ থেকে ছবি দেখাল নাসা

দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণ আমেরিকার পেরুর অরণ্যে সোনার নদী বয়ে যাচ্ছে। ঠিকরে বেরোচ্ছে সোনার দ্যুতি। যেন জ্বলজ্বল করছে নদীর স্রোত। একেবারেই কাল্পনিক নয়। কোনও সায়েন্স ফিকশন ছবিও নয়। সোনার শহর ‘এল ডোরাডো’ যেন খুঁজে পেয়েছে নাসা। মহাকাশ থেকে এই সোন

সোনার নদী বইছে আমাজনে! ঝলমল করছে স্রোত, মহাকাশ থেকে ছবি দেখাল নাসা

শেষ আপডেট: 15 February 2021 13:14

দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণ আমেরিকার পেরুর অরণ্যে সোনার নদী বয়ে যাচ্ছে। ঠিকরে বেরোচ্ছে সোনার দ্যুতি। যেন জ্বলজ্বল করছে নদীর স্রোত। একেবারেই কাল্পনিক নয়। কোনও সায়েন্স ফিকশন ছবিও নয়। সোনার শহর ‘এল ডোরাডো’ যেন খুঁজে পেয়েছে নাসা। মহাকাশ থেকে এই সোনার নদীর ছবি তুলে পাঠিয়েছে আন্তর্জাতিক স্পেস স্টেশন। এমনও হয়। সোনার নদী!  জলের সঙ্গে বয়ে আসা পলি মাটি, কাদাতে চকচক করছে সোনা। তারই ওপর সূর্যের আলো পড়ে ঝলমল করছে। নাসার আর্থ অবজারভেটরির ওয়েবসাইটে গেলেই পেরুর মধ্যে দিয়ে বয়ে যাওয়া সোনার নদীর স্রোতের ছবি দেখা যাবে। আশপাশের খনি অঞ্চলের শ্রমিকদের মধ্যে সেই সোনা কুড়নোর হিড়িকও পড়ে গেছে। Image result for NASA Reveals Rare Photos Of 'Gold Rivers' In Peruvian Amazon আসলে সত্যিই কি সোনার নদী? কারণটা অন্য।  পেরুর আমাজন বনাঞ্চলের যে অংশ দিয়ে সোনার স্রোত বইছে তা মাদ্রে দ্য দিয়সে প্রদেশে। পাহাড়ি এলাকা। নদীর দুধারে প্রচুর সোনার খনি আছে। বস্তুত, লাতিন আমেরিকায় সবচেয়ে বেশি সোনার খনি আছে পেরুর দক্ষিণ-পূর্বের মাদ্রে দ্য দিয়স প্রদেশে। এখান থেকেই বিশ্বের বাজারে বিপুল সোনা রফতানি করে লাতিন আমেরিকার দেশগুলো। Image result for NASA Reveals Rare Photos Of 'Gold Rivers' In Peruvian Amazon বিশেষজ্ঞরা বলছেন, এই সোনার খনিগুলি থেকেই কাঁচা সোনা নদী খাতে জমা হয়েছে। স্রোতের সঙ্গে বয়ে যাচ্ছে। টেক্সাস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জাস্টিন উইলকিনসন বলছেন, এই সোনা তোলার জন্য অবৈধভাবে নদী খাতে খনন চালানো হচ্ছে। প্রায় ৩০ হাজার খনি শ্রমিক নদীর স্রোত থেকে সোনা তুলতে হাজির হয়েছেন। বিস্তর খোঁড়াখুঁড়ির ফলে নদী খাতে ভাঙন ধরার উপক্রম হচ্ছে। তার ওপর জল থেকে সোনার কণা আলাদা করতে টন টন পারদ মেশাচ্ছেন শ্রমিকরা। ফলে বিষিয়ে যাচ্ছে নদীর জল। পরিবেশবিদরা বলছেন, এর আগেও পেরুর বনে সোনা খুঁজতে গিয়ে বিশাল বনাঞ্চলের ক্ষতি হয়েছিল। প্রায় ২২ হাজার একর বনভূমি ধ্বংস হয়ে গিয়েছিল। এবারেও সেই উন্মত্ত সোনা শিকারিরা নদীর অববাহিকায় হাজির হয়ে পরিবেশ নষ্ট করার উপক্রম করছে। নদীর জলের বিষক্রিয়ায় অশনি সঙ্কেত দেখছে আশপাশের গ্রামগুলির বাসিন্দারা। পেরুর প্রশাসন বলছে, সোনা খুঁজতে গিয়ে পেরুর অরণ্যের ৩০ শতাংশই নষ্ট হতে বসেছে। এর প্রভাব পড়বে অরণ্যের বাস্তুতন্ত্রের ওপরে। পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যাবে।

```