গাড়ির ভিতর চুম্বনরত যুগল, গ্রেফতার করল পুলিশ
দ্য ওয়াল ব্যুরো: "ঠোঁটে ঠোঁট রেখে ব্যারিকেড করো প্রেমের পদ্যটাই/ বিদ্রোহ আর চুমুর দিব্যি শুধু তোমাকেই চাই।"
সুমনের এই গানের লাইন ইসলামাবাদের এই যুগল জানতেন কিনা জানা নেই তবে চুমু খাওয়ার খেসারত দিতে হলো তাঁদের। ঠোঁটে ঠোঁট রাখার 'অপরাধে' হা
শেষ আপডেট: 14 August 2018 04:32
দ্য ওয়াল ব্যুরো: "ঠোঁটে ঠোঁট রেখে ব্যারিকেড করো প্রেমের পদ্যটাই/ বিদ্রোহ আর চুমুর দিব্যি শুধু তোমাকেই চাই।"
সুমনের এই গানের লাইন ইসলামাবাদের এই যুগল জানতেন কিনা জানা নেই তবে চুমু খাওয়ার খেসারত দিতে হলো তাঁদের। ঠোঁটে ঠোঁট রাখার 'অপরাধে' হাতকড়া পড়ল প্রেমিক-প্রেমিকার। সোমবার ঘটনাটি ঘটেছে ইসলামাবাদের একটি শপিংমলের গাড়ি পার্কিংলটে।
করাচি কোম্পানি থানার পুলিশ রুটিন রাউন্ড দিতে গিয়ে দেখতে পায় একটি গাড়ির ভিতর ঘনিষ্ঠ অবস্থায় বসে আছে বছর ১৮-১৯এর তরুণ-তরুণী। পুলিশ জানিয়েছে তাঁদের ডাকলেও প্রথমে পাত্তাই দেননি তাঁরা। ব্যস্ত ছিলেন চুমু খেতেই। এরপরই গ্রেফতার করা হয় ওই যুগলকে।
প্রসঙ্গত, গত এপ্রিল মাসে চুমু নিয়ে বড় কাণ্ড ঘটে গিয়েছে কলকাতায়। দমদম মেট্রোতে প্রকাশ্যে চুমু খাওয়ায় যুগলকে গণধোলাইয়ের ঘটনা নাগরিক ইস্যুতে পরিণত হয়েছিল। গত মাসে বাংলাদেশের ফুটপাথে এক চুম্বনরত যুগলের ছবি তোলায় চাকরি গিয়েছে এক চিত্র সাংবাদিকের। এ বার ইসলামাবাদ। যদিও এ ক্ষেত্রে গোটা ঘটনাটাই ঘটেছে প্রাইভেট গাড়ির ভিতর।
ইসলামাবাদের ঘটনায় তরুণ-তরুণী অভিযোগ তুলেছেন পুলিশের বিরুদ্ধেও। তাঁদের দাবি, পুলিশ ব্ল্যাকমেল করছে।