Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'আফগান মহিলাদের ভাল থাকার অধিকার আছে' সরব অ্যাঞ্জেলিনা জোলি

দ্য ওয়াল ব্যুরো: চলতি মাসেরই ঘটনা। আফগানিস্তানের উত্তরে বলখ প্রদেশে এক মহিলাকে রাস্তার মাঝেই গুলি করে মারে তালিবান। মহিলার ‘অপরাধ’ ছিল, তিনি পুরুষ সঙ্গী ছাড়াই বাড়ির বাইরে পা রেখেছিলেন, পরনে ছিল সামান্য আঁটো পোশাক। মাজার-ই-শরিফে যাচ্ছিলেন

'আফগান মহিলাদের ভাল থাকার অধিকার আছে' সরব অ্যাঞ্জেলিনা জোলি

শেষ আপডেট: 24 August 2021 08:35

দ্য ওয়াল ব্যুরো: চলতি মাসেরই ঘটনা। আফগানিস্তানের উত্তরে বলখ প্রদেশে এক মহিলাকে রাস্তার মাঝেই গুলি করে মারে তালিবান। মহিলার ‘অপরাধ’ ছিল, তিনি পুরুষ সঙ্গী ছাড়াই বাড়ির বাইরে পা রেখেছিলেন, পরনে ছিল সামান্য আঁটো পোশাক। মাজার-ই-শরিফে যাচ্ছিলেন তিনি, তার আগেই তালিবান বুলেট এফোঁড় ওফোঁড় করে দেয় তাঁর শরীর। আফগান মহিলারা ২০ বছর ধরে তিলে তিলে স্বাতন্ত্র ও স্বাধীনতা ফিরে পাওয়ার যে লড়াই লড়ছিলেন, আজ ফের তা অন্ধকারে। দু’দশক আগের পরিস্থিতির প্রত্যাবর্তনের আশঙ্কা দেখা দিয়েছে। আতঙ্কিত মহিলাদের মনোবল বাড়াতে এবার মুখ খুলেছেন হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। Afghan Women Fight for Their Identity | Voice of America - English “এইভাবে সবকিছু শেষ হয়ে যেতে পারে না। ২০ বছর ধরে মার্কিন সেনারা আফগানিস্তানকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসার চেষ্টা করেছেন। ক্ষতবিক্ষত হয়েছেন, গুলি খেয়েছেন। আফগান সরকারের সঙ্গে তালিবানের সমঝোতা মেনে নেওয়া যায় না। আফগানিবাসীকে ফের সেই তিমিরে ফিরতে দেওয়াও যায় না,” আফগানিস্তানের সাম্প্রতিক পরিস্থিতি ও আফগান মহিলাদের দুর্দশা নিয়ে কলম ধরেছেন অ্যাঞ্জেলিনা। Uncertain times ahead for Afghan women - BBC News ২০০১ সালে আমেরিকার নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর কাছে যুদ্ধে হেরে তালিবান নেতৃত্ব ক্ষমতা হারিয়েছিলেন। পরবর্তী ২০ বছরে তাঁরা  সামাজিক ও কর্মক্ষেত্রে মেয়েদের অংশগ্রহণ মেনে নিতে পারেনি। অভিনেত্রী বলছেন, ব্যাঙ্কে কর্মরত মহিলা, বিচারপতি বা প্রশাসনের যে কোনও পদে থাকা মহিলাদের গত এক বছর ধরে নির্মমভাবে হত্যা করেছে তালিবান বাহিনী। ওই মহিলাদের বন্ধু ও আত্মীয়-পরিজনদেরও খুন করেছে। বাচ্চা বাচ্চা মেয়েদের সঙ্গে তালিব যোদ্ধাদের বিয়ে দেওয়া হয়েছে জোর করে, তরুণীদের যৌনদাসী বানিয়ে বিদেশে পাচার করা হয়েছে। What Will Happen to the Women and Girls of Afghanistan Now? | Vogue বহু বছর ধরেই স্কুল পড়ুয়া মেয়ে, তরুণীরা তালিবানের অত্যাচারের শিকার হয়েছে। অ্যাঞ্জেলিনা লিখছেন, আফগানিস্তানের মহিলাদের মধ্যে ৮৫ শতাংশ স্কুল পড়ুয়া বা কম বয়সী তরুণী তালিবানের লালসায় ক্ষতবিক্ষত হয়েছেন। গত ২০ বছরে আফগানিস্তানে তালিবান আধিপত্য কোণঠাসা হলে মেয়েরা তাদের স্বাধীনতা ফিরে পেয়েছিলেন। এখন আবার সেই আতঙ্ক আর অত্যাচারের দিন ফিরে এসেছে। অথচ ছয়ের দশকে ছবিটা অন্য ছিল। তখন আফগান মেয়েদের পড়াশোনায় বাধা ছিল না। স্কুলে ছেলেমেয়েদের একসঙ্গে পড়াশোনাতেও কোনও ফতোয়া জারি হয়নি। পশ্চিমী দুনিয়ার সংস্কৃতির আদানপ্রদানও হত। কিন্তু এখন সব বন্ধ। জীবন যেন স্তব্ধ হয়ে গেছে। অ্যাঞ্জেলিনা বলছেন, এমনটা হতে দেওয়া যায় না। মহিলাদের স্বকীয়তা দুমড়ে মুচড়ে শেষ হতে দেওয়া যায় না। এ আঁধার থেকে উদ্ধারের চেষ্টা করতেই হবে।

```