ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপে ছবি ডাউনলোডে সমস্যা, বিশ্বজুড়ে নাজেহাল ইউজাররা
দ্য ওয়াল ব্যুরো: বিশ্বজুড়ে সমস্যায় পড়েছেন ফেসবুক-হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক ব্যবহারকারীরা। একই হাল ইনস্টাগ্রামেও। কিছু ডাউনলোড করতে গেলেই স্ক্রিনে ভেসে উঠছে 'দুঃখিত ডাউনলোড সম্ভব নয়'। শুধু ডাউনলোড নয়, ছবি বা ভিডিয়ো আপলোডেও হচ্ছে সমস্যা। আপলোড ব
শেষ আপডেট: 3 July 2019 19:46
দ্য ওয়াল ব্যুরো: বিশ্বজুড়ে সমস্যায় পড়েছেন ফেসবুক-হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক ব্যবহারকারীরা। একই হাল ইনস্টাগ্রামেও। কিছু ডাউনলোড করতে গেলেই স্ক্রিনে ভেসে উঠছে 'দুঃখিত ডাউনলোড সম্ভব নয়'। শুধু ডাউনলোড নয়, ছবি বা ভিডিয়ো আপলোডেও হচ্ছে সমস্যা। আপলোড বা ডাউনলোড করা যাচ্ছে না অডিয়ো-ও। ইউরোপ, আফ্রিকা ও মার্কিন যুক্তরাষ্ট্রের পাশাপাশি এই সমস্যা দেখা গিয়েছে ভারতেও। টুইটারে নিজেদের সমস্যার কথা জানিয়েছেন নেটিজেনরা।
জানা গিয়েছে, ফেসবুকের সার্ভারে বড়সড় সমস্যা দেখা গিয়েছে। আর এই সার্ভারের মাধ্যমেই ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামের পরিষেবা প্রদান করা হয়। তাই ফেসবুকের সার্ভারে সমস্যার সঙ্গে সঙ্গে গণ্ডগোল শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ার বাকি প্ল্যাটফর্মগুলোতেও। ইতিমধ্যেই ফেসবুক এবং ইনস্টাগ্রামের অফিশিয়াল টুইটার হ্যান্ডেল থেকে টুইট করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ব্যবহারকারীদের এই সমস্যার জন্য তারা ক্ষমাপ্রার্থী। যত দ্রুত সম্ভব এই সমস্যা সমাধানের চেষ্টা চলছে। তাড়াতাড়িই এই সমস্যার সমাধান করে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপের পরিষেবা স্বাভাবিক করা হবে বলে আশ্বাসও দিয়েছে কর্তৃপক্ষ।
এর আগে চলতি বছর জুন মাসেও এই একই ধরনের সমস্যার সম্মুখীন হয়েছিলেন ইনস্টাগ্রামের ব্যবহারকারীরা। কিছুতেই ছবি, ভিডিয়ো কিংবা অডিয়ো ডাউনলোড বা আপলোড সম্ভব হচ্ছিল না।