Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারতে জন্মাল প্রথম পেঙ্গুইন, জন্মদিন ১৫ অগস্ট

দ্য ওয়াল ব্যুরো: অনেকেই বলে থাকেন স্বাধীনতা দিবসের দিন জন্মদিন হওয়া মানে খানিকটা বাড়তি প্রাপ্তি। এমনিতেই বেশিরভাগের জীবনে জন্মদিন মানে একটা বিশেষ দিন। আর সেটা যদি হয় ১৫ অগস্ট তাহলে তো পোয়াবারো। নিজেকে একটু বেশিই স্বাধীন বলে মনে হয় তখন। এ ব

ভারতে জন্মাল প্রথম পেঙ্গুইন, জন্মদিন ১৫ অগস্ট

শেষ আপডেট: 16 August 2018 08:46

দ্য ওয়াল ব্যুরো: অনেকেই বলে থাকেন স্বাধীনতা দিবসের দিন জন্মদিন হওয়া মানে খানিকটা বাড়তি প্রাপ্তি। এমনিতেই বেশিরভাগের জীবনে জন্মদিন মানে একটা বিশেষ দিন। আর সেটা যদি হয় ১৫ অগস্ট তাহলে তো পোয়াবারো। নিজেকে একটু বেশিই স্বাধীন বলে মনে হয় তখন। এ বার সেই তালিকায় নাম লেখাল এক পেঙ্গুইন ছানা। ভারতের প্রথম পেঙ্গুইনের জন্ম হলো বৃহস্পতিবার, ভারতের ৭২তম স্বাধীনতা দিবসের দিন। বৃহন্মুম্বই পৌরসভা জানিয়েছে, বৃহস্পতিবার মুম্বইয়ের একটি চিড়িয়াখানায় জন্ম হয়েছে হামবোল্ট প্রজাতির এক পেঙ্গুইন ছানার। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে সুস্থই রয়েছে সদ্যোজাত পেঙ্গুইন বাচ্চাটি। সুস্থ আছে মা পেঙ্গুইনও। জানা গিয়েছে, বীর জিজাবাই ভোঁসলে উদ্যান (মুম্বই জু)-তে জুলাই মাসে ডিম পাড়ে ফ্লিপার নামের এক পেঙ্গুইন। চিড়িয়াখানার আধিকারিকরা জানিয়েছেন, ফ্লিপার মুম্বই জু-এর বাকি সব পেঙ্গুইনের তুলনায় বয়সে বড়। এদিকে হামবোল্টের বাবা মিস্টার মোল্ট কিন্তু মুম্বই চিড়িয়াখানার বয়সে সবচেয়ে ছোট পেঙ্গুইন। হামবোল্ট প্রজাতির পেঙ্গুইন মূলত দক্ষিণ আমেরিকার বাসিন্দা। চিলি এবং পেরুর উপদ্বীপীয় অঞ্চলে এরা সাধারণত ডিম পেড়ে থাকে। বর্তমানে এই হামবোল্ট পেঙ্গুইন বিলুপ্ত প্রায় প্রজাতির মধ্যে রয়েছে। ২০১৬ সালের ২৬ জুলাই আটটি হামবোল্ট পেঙ্গুইন ডোরি, ডোনাল্ড, ডেইজি, পপেই, অলিভ, বাবল, ফ্লিপার এবং মিস্টার মোল্টকে আনা হয়েছিল মুম্বইয়ের এই চিড়িয়াখানায়। যদিও মেয়ে পেঙ্গুইন ডোরি বেশি দিন বাঁচেনি। ওই বছরই ২৩ অক্টোবর ব্যাকটেরিয়াল ইনফেকশনে মারা যায় সে।
 

```