প্রজাতন্ত্রের প্যারেডে রাফালের প্রথম মহিলা পাইলট শিবাঙ্গী, ট্যাবলোয় রাফাল-মিগ-তেজস
দ্য ওয়াল ব্যুরো: ভাবনা কান্থের পরে শিবাঙ্গী সিং। গত বছর বায়ুসেনার ট্যাবলোয় দেশকে সম্মান জানিয়েছিলেন প্রথম মহিলা পাইলট লেফটেন্যান্ট ভাবনা কান্থ। এ বছর ৭৩তম প্রজাতন্ত্র দিবসের প্যারেডে নজর কাড়লেন রাফাল ফাইটার জেটের প্রথম মহিলা পাইলট শিবাঙ্গী
শেষ আপডেট: 26 January 2022 07:26
দ্য ওয়াল ব্যুরো: ভাবনা কান্থের পরে শিবাঙ্গী সিং। গত বছর বায়ুসেনার ট্যাবলোয় দেশকে সম্মান জানিয়েছিলেন প্রথম মহিলা পাইলট লেফটেন্যান্ট ভাবনা কান্থ। এ বছর ৭৩তম প্রজাতন্ত্র দিবসের প্যারেডে নজর কাড়লেন রাফাল ফাইটার জেটের প্রথম মহিলা পাইলট শিবাঙ্গী সিং। বায়ুসেনার উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমানের সঙ্গে একই এয়ারবেসে প্রশিক্ষণ নিয়েছেন শিবাঙ্গী। তাঁর হাতে বশ মানে ফরাসি যুদ্ধবিমান রাফাল থেকে মিগ-২১ বাইসন জেট।
ফ্রান্স থেকে ভারতে আসার পরে গত বছরই প্রথম প্রজাতন্ত্র দিবসে অংশ নিয়েছিল রাফাল। ফ্রান্সের সঙ্গে ৩৬টি রাফালের জন্য চুক্তি হয়েছে ভারতের। এখনও অবধি ১১টি বায়ুসেনার অন্তর্ভুক্ত হয়েছে। আরও ১৫টি এয়ারক্রাফ্ট অংশ নিয়েছে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে। যার মধ্যে ৫টি ট্রান্সপোর্ট এয়ারক্রাফ্ট, ২১টি হেলিকপ্টার ও ভিনটেজ ডাকোটা বিমান। ১৯৭১-এর যুদ্ধে এই বিমানটি ব্যবহার করা হয়েছিল। বায়ুসেনা জানিয়েছে, ফ্লাইপ্লাস্ট চলার সময় বিভিন্ন ফর্মেশন গড়ে উড়বে এয়ারক্রাফ্টগুলি। ভারতীয় বিমান বাহিনীতে যে ৩ জন মহিলা চালকের স্থান হয়েছিল, তাঁদের মধ্যে ভাবনা কান্থ প্রথম মহিলা ফাইটার জেট চালক হিসাবে গত বছর প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশ নিয়েছিলেন। এ বছর রয়েছেন লেফটেন্যান্ট শিবাঙ্গী সিং।
https://twitter.com/PIB_India/status/1486223203974660097?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1486223203974660097%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.ndtv.com%2Findia-news%2Findias-first-woman-rafale-fighter-jet-pilot-part-of-iaf-tableau-2730387
‘গোল্ডেন গার্ল’ শিবাঙ্গী অম্বালা বায়ুসেনা ঘাঁটির ১৭ নম্বর গোল্ডেন অ্যারো স্কোয়াড্রনের ফাইটার পাইলট। প্রথমবার রাফালের মতো দুর্ধর্ষ ফাইটার জেট ওড়াবেন এক মহিলা এয়ার ফাইটার পাইলট। চিনের পঞ্চম প্রজন্মের জে-২১ চেংড়ু যুদ্ধবিমানের মোকাবিলা করতে পারে ফরাসি রাফাল। মিসাইল ছোড়ার প্রযুক্তিও আছে রাফালের। গর্বের সঙ্গে এমন যুদ্ধবিমানের ককপিটের হাল ধরবেন শিবাঙ্গী।

বারণসীর মেয়ে শিবাঙ্গী। বেনারস হিন্দু ইউনিভার্সিটি থেকে স্নাতক করেন। ক্যাডেট কোর (এনসিসি)-এর ৭ নম্বর ইউপি এয়ার স্কোয়াড্রনে যোগ দিয়েছিলেন। ২০১৬ সালে এয়ার ফোর্স অ্যাকাডেমিতে যোগ দেন। বায়ুসেনায় যোগ দেওয়ার পরে মিগ-২১ বাইসন জেটেই প্রশিক্ষণ নেন শিবাঙ্গী। এই মিগ উড়িয়েই পাকিস্তানের এফ-২১ জেটের পিছু ধাওয়া করেছিলেন বায়ুসেনার উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমান। শিবাঙ্গী অভিনন্দনের সঙ্গেও মিগ জেট উড়িয়েছেন। মিগের পুরনো ও নতুন দুই ভার্সনেই দক্ষ লেফটেন্যান্ট শিবাঙ্গী। এতদিন রাজস্থানে পোস্টেড ছিলেন। সেখান থেকে অম্বালায় নিয়ে এসে তাঁকে রাফালের প্রশিক্ষণ দেওয়া হয়।
বছর কয়েক আগেই যুদ্ধবিমান ওড়ানোর সুযোগ পেয়েছেন মহিলা এয়ার ফোর্স অফিসারেরা। প্রশংসার বন্যা বয়েছে সারা দেশে। ২০১৫ সালের প্রজাতন্ত্র দিবসের প্যারেডেও নেতৃত্ব দিয়েছিলেন এক মহিলা অফিসার। নজির তৈরি হয়েছিল সেবার। প্রথম মহিলা ফ্লাইট কম্যান্ডার হিসেবে যোগ দিয়ে ইতিহাস তৈরি করেছিলেন শালিজা ধামি। প্রতিরক্ষাতে লিঙ্গ বৈষম্যের প্রাচীর ভেঙে এখন প্রজাতন্ত্র দিবসের প্যারেডেও গর্বের সঙ্গে তেরঙ্গাকে স্যালুট করছেন মহিলা যোদ্ধারা।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'