Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পাকিস্তান টের পাওয়ার আগেই বালাকোটে জইশ ই মহম্মদদের জঙ্গি শিবির নিশ্চিহ্ন করে দিল ভারতীয় বায়ুসেনা

দ্য ওয়াল ব্যুরো: ভোর তখন সাড়ে তিনটে। বায়ুসেনার ওয়েস্টার্ন কম্যান্ড যে তারও এক ঘণ্টা আগে থেকে সক্রিয়, তা নাকি সিভিল এয়ার সিস্টেমেও আঁচ পাওয়া গিয়েছিল। কিন্তু ঘটনা যে এ দিকে এগোচ্ছে কে জানত! ভোর রাতে, তখনও নিকশ অন্ধকারের মধ্যে ভারতীয় বায়ুসেনা

পাকিস্তান টের পাওয়ার আগেই বালাকোটে জইশ ই মহম্মদদের জঙ্গি শিবির নিশ্চিহ্ন করে দিল ভারতীয় বায়ুসেনা

শেষ আপডেট: 26 February 2019 04:50

দ্য ওয়াল ব্যুরো: ভোর তখন সাড়ে তিনটে। বায়ুসেনার ওয়েস্টার্ন কম্যান্ড যে তারও এক ঘণ্টা আগে থেকে সক্রিয়, তা নাকি সিভিল এয়ার সিস্টেমেও আঁচ পাওয়া গিয়েছিল। কিন্তু ঘটনা যে এ দিকে এগোচ্ছে কে জানত!
ভোর রাতে, তখনও নিকশ অন্ধকারের মধ্যে ভারতীয় বায়ুসেনা প্রথম আঘাত হানল পাকিস্তানের বালাকোটে। সাউথ ব্লক সূত্র জানাচ্ছে, মিনিট পনেরোর অপারেশনেই নিয়ন্ত্রণ রেখার ওপারে খাইবার-পাখতুনখোয়া অঞ্চলে জঙ্গি শিবির একেবারেই নিশ্চিহ্ন করে দিয়েছে ভারতীয় বায়ুসেনা।
পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর যদিও দাবি করেছেন, পাকিস্তানের বায়ুসেনাও যথাযথ জবাব দিয়েছে। তার ফলে ভারতীয় লড়াকু বিমানগুলি কোনও রকমে বোমা ফেলে পালিয়েছে। তাই কোনও ক্ষয়ক্ষতি হয়নি।
কিন্তু বায়ুসেনা সূত্রে খবর, ভারতের অপারেশন প্রথম দফায় সফল। এ দিন ভোর রাতে মুজফ্‌রাবাদে সেক্টর দিয়ে নিয়ন্ত্রণ রেখা পার করে পাক অধিকৃত কাশ্মীরে প্রবেশ করে ভারতীয় বায়ুসেনার মিরাজ ২০০০ বিমান। বালাকোটের দূরত্ব সেখান থেকে প্রায় পঞ্চাশ মাইল। সাউথ ব্লক জানাচ্ছে, ১২ টি মিরাজ যখন নিয়ন্ত্রণ রেখা পার করে ওপারে ঢোকে তখন টেরও পায়নি ইসলামাবাদ। তার পর এক হাজার কেজি ওজনের বোম দিয়ে উড়িয়ে দেওয়া হয়েছে বালাকোটের সমস্ত জঙ্গি শিবির।
প্রশ্ন উঠতে পারে, বালাকোটই কেন?
গত ১৪ ফেব্রুয়ারি জম্মু কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফের কনভয়ে জঙ্গি হামলার নেপথ্যে ছিল পাক জঙ্গি গোষ্ঠী জইশ ই মহম্মদ। জইশ চিফ মাসুদ আজহার ও তার ভাই আকছার বালাকোটে জঙ্গি শিবিরে যায়। পাক অধিকৃত কাশ্মীরে সেটাই তাদের মূল ঘাঁটি।
বায়ুসেনা সূত্রে জানা যাচ্ছে, পাকিস্তানের দিক থেকে সম্ভাব্য পাল্টা আক্রমণ ঠেকানোরও প্রস্তুতি সমান্তরাল ভাবে নিয়ে রেখেছিল নয়াদিল্লি। ১২ টি মিরাজ বিমান যখন বালাকোটে হামলা চালাচ্ছে, তখন নিয়ন্ত্রণ রেখা বরাবর উড়ান শুরু করে দেয় ভারতীয় সেনা বাহিনীর এয়ারবর্ন আর্লি ওয়ার্নিং এয়ারক্রাফ্ট। তা ছাড়া একটি সি-১৭ গ্লোবমাস্টার ও একটি এন-৩২ বিমানে সেনা জওয়ানও মজুত রাখা হয়েছিল নিয়ন্ত্রণ রেখা বরাবর। দু’টি বিমানে মিলিয়ে ১৯০ কম্যান্ডোকে ‘ব্যাটল রেডি’ রাখা হয়েছিল সম্ভাব্য অপারেশনের জন্য।
বস্তুত গত কয়েকদিন ধরে যেভাবে জম্মু ও কাশ্মীরে জ্বালানির সংকট তৈরি হয়েছে, তা দেখে অনেকেই মনে করতে শুরু করেছিলেন, পাকিস্তানের উপর এ বার আক্রমণ অনিবার্য হতে চলেছে।
তবে কৌতূহলের বিষয় হল, এক রাতেই কি অপারেশন শেষ করে ফেলেছে নয়াদিল্লি? এ ব্যাপারে বায়ুসেনা অবশ্য সরকারি ভাবে কিছু জানায়নি। তবে ওয়েস্টার্ন কম্যান্ডো আই-এল -৭৮ বিমানের গতিবিধি দেখে অনেকে মনে করছেন, পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি শিবিরে বায়ুসেনা ফের আঘাত হানতে পারে। আই এল-৭৮ আদতে পরিবহণ বিমান। ওগুলি থেকে মধ্য আকাশে জ্বালানি সংগ্রহ করে লড়াকু বিমানগুলি। অর্থাৎ ফোর্স মাল্টিপ্লায়ার হিসাবে ব্যবহার করা হয় রাশিয়ায় তৈরি আইএল-৭৮ কে।

পাকিস্তানে বিমান হানার পর পরই নিরাপত্তার জরুরি মিটিংয়ে বসলেন প্রধানমন্ত্রী মোদী

https://thewall.in/news-national-pm-narendra-modi-holds-high-level-meeting-with-his-top-ministers-in-his-cabinet-committee-as-india-strikes-terror-camps-ccross-loc/

```