Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
West Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্ল

ওয়ার্ক ফ্রম হোম নিয়ন্ত্রণ করবে ভারত সরকার, কর্মীদের দেবে বাড়তি খরচও! কথাবার্তা চলছে

দ্য ওয়াল ব্যুরোঃ অতিমহামারীর আবহে অফিস কাছারি তো আর বন্ধ রাখা যায় না। তাই ওয়ার্ক ফ্রম হোমই এখন ভরসা। কোভিডের দাপট যখন তীব্র হয়েছিল, তখন বাড়িতে বসেই কাজ করতে হয়েছে অধিকাংশ চাকুরিজীবীকে। আবার সংক্রমণ কিছুটা কমতেই খুলে গেছে অনেক অফিস। কিন্তু ও

ওয়ার্ক ফ্রম হোম নিয়ন্ত্রণ করবে ভারত সরকার, কর্মীদের দেবে বাড়তি খরচও! কথাবার্তা চলছে

শেষ আপডেট: 6 December 2021 16:17

দ্য ওয়াল ব্যুরোঃ অতিমহামারীর আবহে অফিস কাছারি তো আর বন্ধ রাখা যায় না। তাই ওয়ার্ক ফ্রম হোমই এখন ভরসা। কোভিডের দাপট যখন তীব্র হয়েছিল, তখন বাড়িতে বসেই কাজ করতে হয়েছে অধিকাংশ চাকুরিজীবীকে। আবার সংক্রমণ কিছুটা কমতেই খুলে গেছে অনেক অফিস। কিন্তু ওয়ার্ক ফ্রম হোমের রেওয়াজ থামেনি। এখনও অনেক অফিসেই বাড়ি বসে কাজ চলছে। কোথাও কোথাও আবার কাজের ক্ষেত্রে মানা হচ্ছে হাইব্রিড পদ্ধতি। অর্থাৎ কখনও বাড়ি থেকে কখনও অফিসে গিয়ে অফলাইনে কাজ চলছে। এই পরিস্থিতিতে এই ওয়ার্ক ফ্রম হোমকে স্বীকৃতি দিতে উদ্যোগী ভারত সরকারও। কেন্দ্রের তরফে ওয়ার্ক ফ্রম হোমকে নিয়ে পাকাপাকি চিন্তাভাবনা চলছে। কর্মীদের জন্য একটি বিস্তৃত কর্ম কাঠামো তৈরি করার কথা ভাবছে সরকার, যা ওয়ার্ক ফ্রম হোমের সিস্টেমকে নিয়ন্ত্রণ করবে। এতে কর্মী ও কর্তৃপক্ষের সম্পর্কও দৃঢ় হবে বলে মত অনেকের। কী কাঠামো তৈরি হবে ওয়ার্ক ফ্রম হোম নিয়ে? সূত্রের খবর, কর্মীদের কাজের সময় সরকারের বিবেচনার মধ্যে রাখা হচ্ছে। এছাড়া তাঁদের বাড়ি থেকে কাজ করতে বাড়তি যা খরচ হচ্ছে তাও বিবেচনা করা হবে। ইন্টারনেট ও বিদ্যুতের খরচ এর মধ্যে অন্যতম। ওয়ার্ক ফ্রম হোমকে নিয়ন্ত্রণের জন্য আলোচনা চলছে সরকারের বিভিন্ন মহলে। এর আগে জানুয়ারি মাসে সরকার থেকে একটি স্ট্যান্ডিং অর্ডার পাশ করে ওয়ার্ক ফ্রম হোমের কায়দাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। তবে তা কেবল আইটি সেক্টরের জন্য ছিল, বিশেষ বিশেষ ক্ষেত্রে এই কোম্পানিগুলি কর্মচারীদের কোভিডের আগেও ওয়ার্ক ফ্রম হোমের অনুমতি দিত। কিন্তু সরকার নতুন যে কর্মকাঠামো প্রণয়ন করতে চলেছে তাতে সমস্ত সেক্টরের কথাই বলা হয়েছে। পোর্তুগালের মতো কিছু কিছু দেশে ওয়ার্ক ফ্রম হোমের জন্য আলাদা করে আইন প্রণয়ন করা হয়েছে। আগামী দিনে ভারত সরকারও সেই পথেই হাঁটতে পারে বলে মনে করছেন অনেকে।

```