Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জোম‍্যাটোর ডেলিভারি বয় রবি এখন মুম্বইবাসীর 'হিরো', কুর্নিশ জানাচ্ছে গোটা দেশ

দ্য ওয়াল ব্যুরো: ছিলেন অনলাইন ফুড ডেলিভারি সংস্থা জোম‍্যাটোর ডেলিভারি বয়। পেশাটা এখনও বদলায়নি। তবে আজ অনেকেই তাঁকে একডাকে চেনেন। অন্তত মুম্বইবাসী তো বটেই। তাঁদের কাছে ডেলিভারি বয় রবি ধোকারে এখন 'হিরো'। নেটিজেনদের অনেকেই বলছেন পরিস্থিতি অনুয

জোম‍্যাটোর ডেলিভারি বয় রবি এখন মুম্বইবাসীর 'হিরো', কুর্নিশ জানাচ্ছে গোটা দেশ

শেষ আপডেট: 24 November 2019 03:52

দ্য ওয়াল ব্যুরো: ছিলেন অনলাইন ফুড ডেলিভারি সংস্থা জোম‍্যাটোর ডেলিভারি বয়। পেশাটা এখনও বদলায়নি। তবে আজ অনেকেই তাঁকে একডাকে চেনেন। অন্তত মুম্বইবাসী তো বটেই। তাঁদের কাছে ডেলিভারি বয় রবি ধোকারে এখন 'হিরো'। নেটিজেনদের অনেকেই বলছেন পরিস্থিতি অনুযায়ী উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে রবি যা করেছেন তার জন্য তাঁকে কুর্নিশ। সকলে বোধহয় এমনটা পারেন না। অর্ডারের খাবার পৌঁছতে গন্তব্যে যাচ্ছিলেন রবি। হঠাৎই রাস্তায় দেখেন কোলে একরত্তি মেয়েকে নিয়ে ছোটাছুটি করছেন এক বাবা। চোখেমুখে অসহায়তার ছাপ স্পষ্ট। বাইক থামিয়ে ওই ব্যক্তিকে রবি জিজ্ঞেস করেন কী হয়েছে। জানতে পারেন খাবার গলায় আটকে বাচ্চা মেয়েটির প্রায় দমবন্ধ হওয়ার অবস্থা। হাসপাতালে নিয়ে যাওয়ার মতো কোনও গাড়ি পাচ্ছেন না ওই ব্যক্তি। সিদ্ধান্ত নিতে আর এক মুহূর্ত দেরি করেননি রবি। ওই ব্যক্তিকে বাইকে উঠে পড়তে বলেন তিনি। তারপর সোজা ছোটেন হাসপাতালের দিকে। প্রায় ২ কিলোমিটার দূরে একটি হাসপাতালে পৌঁছে জানতে পারেন সেখানে সেই মুহূর্তে ডাক্তার নেই। কুছ পরোয়া নেই। বাইক ঘুরিয়ে মুম্বইয়ের অলিগলি ধরে ছুটতে থাকেন তিনি। পৌঁছন পরের হাসপাতাল। বাচ্চাটির অবস্থা গুরুতর দেখে সেখান থেকে তাকে রেফার করা হয় আর একটি হাসপাতালে। সেখানেই ওই বাচ্চাটি এবং তার বাবাকে নিয়ে যায় রবি। এর মাঝেই ফোন করে কাস্টমারকে গোটা ঘটনা জানায় রবি। সহানুভূতি জানিয়ে ফোনের ওপারের কাস্টমারও জানান, রবি যেন কাজ মিটিয়ে তারপর খাবার নিয়ে আসে। কোনও তাড়া নেই। তাঁরা অপেক্ষা করবেন। তবে হাসপাতালে পৌঁছে দিয়েই দায়িত্ব-কর্তব্য ঝেড়ে ফেলে দেননি রবি। বরং বাচ্চাটির সুস্থতার খবর না আসা পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করেছেন হাসপাতালের বাইরে। জানা গিয়েছে, বাচ্চাটির বাবার নাম দেবেন্দ্র। ঘটনার দিন সকালে মেয়েকে নিয়ে নাসিক যাওয়ার কথা ছিল তাঁর। তাই মেয়েকে খাওয়াতে বসেছিলেন। আচমকাই অসাবধানে গলায় খাবার আটকে কাশতে শুরু করে বাচ্চাটি। তারপর কেমন যেন ছটফট করতে থাকে। দেবেন্দ্রর কথায়, "বুঝতে পারছিলাম ওর শ্বাস নিতে কষ্ট হচ্ছে। ওকে কোলে তুলেই পাগলের মতো ছুটতে শুরু করি। বারবার প্রার্থনা করছিলাম যাতে মেয়েটার দমবন্ধ না হয়ে যায়।" এরপরেই রাস্তায় রবির সঙ্গে দেখা হয় দেবেন্দ্রর। তাঁর কথায়, "দেবদূতের মতো এসেছিলেন ওই ডেলিভারি বয় রবি। আমার সন্তানকে প্রাণে বাঁচিয়েছেন। শুধু তাই নয়। এখনও নিয়মিত যোগাযোগ রাখেন আমাদের সঙ্গে। খোঁজখবর নেন আমার মেয়ের।" রবির কাজে মুগ্ধ নেট দুনিয়া। কুর্নিশ জানিয়ে টুইট করেছেন জোম‍্যাটোর ফাউন্ডার দীপেন্দ্র গয়াল। লিখেছেন, "সাবাস রবি। প্রতি মুহূর্তে পরিষেবা উন্নত করতে তোমরাই আমাদের অনুপ্রেরণা দাও।"

```