Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

চার্চের মধ্যে ঝুলছে তরুণের দেহ, ধন্ধে পুলিশ

দ্য ওয়াল ব্যুরো:  চার্চে ঢুকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলেন এক তরুণ। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে বেঙ্গালুরুতে। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার সন্ধ্যাবেলা বেঙ্গালুরুর ভি ভি পুরমের পম্পা মহাকবি রোডে সেন্ট লুক চার্চে ঢুকে পড়েন বছর ২৫-এর এক তরু

চার্চের মধ্যে ঝুলছে তরুণের দেহ, ধন্ধে পুলিশ

শেষ আপডেট: 21 October 2018 05:15

দ্য ওয়াল ব্যুরো:  চার্চে ঢুকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলেন এক তরুণ। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে বেঙ্গালুরুতে। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার সন্ধ্যাবেলা বেঙ্গালুরুর ভি ভি পুরমের পম্পা মহাকবি রোডে সেন্ট লুক চার্চে ঢুকে পড়েন বছর ২৫-এর এক তরুণ। সেই সময় চার্চের এক তলায় বিশপদের একটি মিটিং চলছিল বলে জানা গেছে। সেই জন্য চার্চের সামনের দরজা বন্ধ ছিল। তাই ওই তরুণ পাশের ওল্ড ফোর্ট স্কুলের একটি গাছে উঠে সোজা জানলা দিয়ে ঢুকে পড়েন চার্চের দোতলায়। পুলিশ জানিয়েছে, চার্চের সঙ্গে ওই তরুণ পরিচিত। কারণ না হলে ওভাবে তিনি চার্চের মধ্যে সে ঢুকতে পারতেন না। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, ভেতরে ঢুকে তিনবার আত্মহত্যা করার চেষ্টা করেন তিনি। প্রথম দুবার ব্যর্থ হলেও তৃতীয় বারের চেষ্টায় সফল হন তিনি। ঢুকে প্রথমে একটি দড়ি ঝুলিয়ে তাতে ফাঁস দিয়ে ঝুলে পড়েন তিনি। কিন্তু দড়ি ছিঁড়ে মাটিতে পড়ে যান বলে পুলিশের প্রাথমিক অনুমান। তারপর একটা জানলার ভাঙা কাঁচ নিজের শরীরে ঢুকিয়ে আত্মহত্যার চেষ্টাও ব্যর্থ হয় তাঁর। তৃতীয় বারের চেষ্টায় নিজের জামা ছিঁড়ে তাতে ফাঁস লাগিয়ে ঝুলে পড়েন তিনি। এই ফাঁসেই তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, ঘটনাটি ঘটেছে সন্ধ্যা ৬-৭ টার মধ্যে। কিন্তু মৃতদেহ নজরে আসে রাত সাড়ে ৯ টা নাগাদ। একজন বিশপ চার্চের দরজা বন্ধ করতে করে গিয়ে মৃতদেহটি দেখতে পান। তারপরেই পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে। মৃতদেহটি ময়না তদন্তের জন্য ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়েছে। ওই তরুণের পরিচয় এখনও জানা যায়নি। কী কারণেই বা তিনি আত্মহত্যা করেছেন, তাও জানা যায়নি। খোঁজ চালাচ্ছে পুলিশ।

```