Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পুলিশের বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, মামলা রুজু হলেও গ্রেফতার হয়নি অভিযুক্ত

দ্য ওয়াল ব্যুরো: ধর্ষিতা হয়েছেন এক মহিলা। অভিযোগ দায়ের করা হয়েছে পুলিশে। কিন্তু তারপরেও পুলিশ কোনও ব্যবস্থাই নেয়নি অভিযুক্তের বিরুদ্ধে। কারণ অভিযুক্ত এক পুলিশ ইনস্পেক্টরের বাবা। এমন চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে হরিয়ানার সোনিপতে। কোনও দিক থেকে কো

পুলিশের বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, মামলা রুজু হলেও গ্রেফতার হয়নি অভিযুক্ত

শেষ আপডেট: 23 September 2018 12:59

দ্য ওয়াল ব্যুরো: ধর্ষিতা হয়েছেন এক মহিলা। অভিযোগ দায়ের করা হয়েছে পুলিশে। কিন্তু তারপরেও পুলিশ কোনও ব্যবস্থাই নেয়নি অভিযুক্তের বিরুদ্ধে। কারণ অভিযুক্ত এক পুলিশ ইনস্পেক্টরের বাবা। এমন চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে হরিয়ানার সোনিপতে। কোনও দিক থেকে কোনওরকম সাহায্য না পেয়ে অবশেষে হরিয়ানার মানবাধিকার কমিশনের দ্বারস্থ হয়েছেন নির্যাতিতা। মানবাধিকার কমিশনের চেয়ারম্যান জাস্টিস এস কে মিত্তলের কাছে অভিযোগ জানিয়েছেন ওই তরুণী। তিনি বলেছেন, অভিযুক্ত করণ সিংকে গ্রেফতার করা হচ্ছে না কারণ তাঁ ছেলে হরিয়ানা পুলিশের একজন ইনস্পেক্টর। সোনিপতের মহিলা থানা ওই ইনস্পেক্টরের দ্বারা ভীষণভাবে প্রভাবিত। তাই অভিযোগ জানানোর পরেও অভিযুক্তের বিরুদ্ধে কোনও ব্যবস্থাই নেয়নি পুলিশ। গোটা ঘটনা জানার পর হরিয়ানা পুলিশের সুপারিন্টেন্ডেন্টকে ২৭ নভেম্বরের মধ্যে তদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে হরিয়ানার মানবাধিকার কমিশন। মানবাধিকার কমিশনের কাছে ওই নির্যাতিতা জানিয়েছেন, সোনিপতের সেক্টর ফাইভে তাঁর বাড়িতে একটি বিয়ের নিমন্ত্রণ করতে আসে করণ সিং। অভিযোগ এরপরেই মহিলাকে ধর্ষণ করেন করণ। নির্যাতিতার অভিযোগ তাঁকে চারবার ধর্ষন করেছে ওই ব্যক্তি। কাউকে কিছু বললে মহিলা এবং তাঁর সন্তানদের জীবন নরক বানিয়ে দেওয়ার হুমিকও দেয় অভিযুক্ত করণ সিং। সে জানায় তার ছেলে পুলিশ। অতএব কাউকে এই ব্যাপারে কিছু জানালে মহিলার সন্তানদের বাড়ি থেকে বেরোনোও বন্ধ হয়ে যাবে। জানা গিয়েছে এখনও গ্রেফতার হয়নি অভিযুক্ত। বরং দিনের পর দিন অভিযুক্তের পরিবারও ক্রমাগত ভয় দেখিয়ে চলছে নির্যাতিতাতে। হুমকিও দেওয়া হচ্ছে তাঁর পরিবারকে।

```