Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

রান্নাঘরের সামনে প্রস্রাব ও যৌনাঙ্গ প্রদর্শন, গরম তেল ঢেল দিলেন মহিলা

দ্য ওয়াল ব্যুরো: প্রতিবেশীর রান্নাঘরের সামনে দাঁড়িয়ে প্রস্রাব করাটা যেন অভ্যাসে পরিণত হয়েছিল বিক্রমের। বারবার বলেও কোনও সুরাহা হচ্ছিল না। অগত্যা তাঁর উপর গরম তেল ঢেলে দিলেন প্রতিবেশী মহিলা। শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতারও করা হয়েছে ৫২ বছরের

রান্নাঘরের সামনে প্রস্রাব ও যৌনাঙ্গ প্রদর্শন, গরম তেল ঢেল দিলেন মহিলা

শেষ আপডেট: 28 August 2018 07:37

দ্য ওয়াল ব্যুরো: প্রতিবেশীর রান্নাঘরের সামনে দাঁড়িয়ে প্রস্রাব করাটা যেন অভ্যাসে পরিণত হয়েছিল বিক্রমের। বারবার বলেও কোনও সুরাহা হচ্ছিল না। অগত্যা তাঁর উপর গরম তেল ঢেলে দিলেন প্রতিবেশী মহিলা। শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতারও করা হয়েছে ৫২ বছরের বিক্রমকে। ঘটনাটি মহারাষ্ট্রের বদলাপুরের রোহিদাস বস্তির। সেখানকার বাসিন্দা বিক্রম সিং প্রতিদিনই প্রতিবেশীর রান্নাঘরের সামনে প্রস্রাব করতেন। বদলাপুর পূর্ব থানার সিনিয়র পুলিশ অফিসার সুনীল যাদব জানিয়েছেন, প্রত্যেকদিন মদ্যপ অবস্থায় এসে প্রতিবেশী ওই মহিলার রান্নাঘরের সামনে প্রস্রাব করতেন বিক্রম। বছর ৩০-এর প্রতিবেশী ওই মহিলা অনেকবার বলেও তাঁকে নিরস্ত করতে পারেননি। কিন্তু সব সীমা ছাড়িয়ে যায় রবিবার। রবিবার সন্ধ্যা পৌনে ৭ টা নাগাদ বিক্রম মদ্যপ অবস্থায় এসে ওই মহিলার রান্নাঘরের সামনে প্রস্রাব শুরু করেন। মহিলা ওই সময় রান্না করছিলেন। তাঁকে বারণ করলে বিক্রম নিজের যৌনাঙ্গ দেখানো শুরু করেন ও সেইসঙ্গে অশ্লীল মন্তব্য করেন মহিলার উদ্দেশে। এই কথায় রেগে গিয়ে ওই মহিলা হাতায় করে গরম তেল নিয়ে ছুঁড়ে মারেন। এতে পালিয়ে যান বিক্রম। এরপরেই বদলাপুর পূর্ব থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন ওই মহিলা। তাঁর অভিযোগের ভিত্তিতে বিক্রমকে গ্রেফতার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও পরে জামিনে ছেড়ে দেওয়া হয় তাঁকে। অন্যদিকে বিক্রমও গরম তেলে হাত পুড়ে যাওয়া দেখিয়ে ওই মহিলার বিরুদ্ধে আক্রমণের অভিযোগ আনেন। যদিও তাঁর অভিযোগ গ্রহণ করেনি পুলিশ। এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, একদম ঠিক কাজ করেছেন ওই মহিলা। উচিত সাজা দিয়েছেন বিক্রমকে। এরপর থেকে কারও বাড়ির সামনে প্রস্রাব করার আগে ওই মহিলার ছোঁড়া গরম তেলের কথা নিশ্চয় মনে পড়বে বিক্রমের।

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 


```