Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মিথ্যা ধর্ষণের মামলার ভয় দেখিয়ে দাবি ১৩ লক্ষ টাকা, আপাতত শ্রীঘরে মহিলা

দ্য ওয়াল ব্যুরো: দাবি ছিল ১৩ লক্ষ টাকার। নইলে মিথ্যা ধর্ষণের অভিযোগে ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল। কিন্তু শেষ রক্ষা হলো না। পুলিশের হাতে ধরা পড়ে গেলেন মহিলা। আপাতত তাঁর ঠাই শ্রীঘরে। পুলিশ সূত্রে খবর, হরিয়ানার আম্বালার বাসিন্দা বলবিন্দ

মিথ্যা ধর্ষণের মামলার ভয় দেখিয়ে দাবি ১৩ লক্ষ টাকা, আপাতত শ্রীঘরে মহিলা

শেষ আপডেট: 6 October 2018 09:23

দ্য ওয়াল ব্যুরো: দাবি ছিল ১৩ লক্ষ টাকার। নইলে মিথ্যা ধর্ষণের অভিযোগে ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল। কিন্তু শেষ রক্ষা হলো না। পুলিশের হাতে ধরা পড়ে গেলেন মহিলা। আপাতত তাঁর ঠাই শ্রীঘরে। পুলিশ সূত্রে খবর, হরিয়ানার আম্বালার বাসিন্দা বলবিন্দর পালের সঙ্গে এক ম্যাট্রিমনিয়াল সাইটের মাধ্যমে আলাপ হয়েছিল গুজরাটের এক মধ্যবয়স্কা মহিলার। ধীরে ধীরে ফোনে কথা শুরু হয় তাঁদের। এমনকী অনেকবার বলবিন্দরকে গুজরাটে এসে দেখা করার কথাও জানিয়েছিলেন মহিলা। কিন্তু বলবিন্দর যাননি। কিছু দিন পর বলবিন্দরকে বিয়ে করতে চান ওই মহিলা। বলবিন্দর জানান, তাঁর পক্ষে সেটা সম্ভব নয়। কারণ স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের মামলা চলছে তাঁর। এরপরেই বেরিয়ে আসে ওই মহিলার আসল রূপ। জানা গেছে, বলবিন্দরের কাছে ১৩ লক্ষ টাকা দাবি করেন ওই মহিলা। হুমকি দেওয়া হয় টাকা না দিলে তাঁর বিরুদ্ধে মিথ্যা ধর্ষণের মামলা দায়ের করা হবে। প্রথমে ঘাবড়ে গেলেও পরে বলদেবনগর পুলিশ স্টেশনে গিয়ে সব কথা খুলে বলেন বলবিন্দর। এমনকী ওই মহিলার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি। বলদেবনগর থানার এসএইচও রজনীশ যাদব জানিয়েছেন, পুরো ঘটনা শোনার পর ওই মহিলাকে হাতেনাতে ধরার জন্য তাঁরা একটা ফাঁদ পাতেন। বলবিন্দর ওই মহিলাকে জানান, তিনি ১ লক্ষ টাকা আপাতত দিতে পারবেন। সেই টাকা নিতে আম্বালাতে আসতে বলা হয় মহিলাকে। শুক্রবার আম্বালার একটি পার্কিং লটে দেখা করেন দুজন। টাকা দেওয়ার সময় হাতেনাতে ওই মহিলাকে গ্রেফতার করেন বলদেবনগর থানার মহিলা পুলিশ। আপাতত ওই মহিলাকে জেল হেফাজতে রাখা হয়েছে। তাঁর বিরুদ্ধে অনেকগুলি ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। শনিবার ওই মহিলাকে আদালতে তোলা হবে বলে জানা গেছে।

```