Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ড্রাগ নিয়ে আলোচনা দীপিকা-শ্রদ্ধার! তিন বছর আগের মেসেজ ফাঁস

দ্য ওয়াল ব্যুরো: মাদক কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য দীপিকা পাড়ুকোন এবং শ্রদ্ধা কাপুরকে তলব করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। সূত্রের খবর, সুশান্ত সিং রাজপুতের ট্যালেন্ট ম্যানেজার জয়া সাহার মোবাইল থেকে বেশ কিছু চ্যাটের অংশ উদ্ধার করেছেন এনসিবি ক

ড্রাগ নিয়ে আলোচনা দীপিকা-শ্রদ্ধার! তিন বছর আগের মেসেজ ফাঁস

শেষ আপডেট: 24 September 2020 02:00

দ্য ওয়াল ব্যুরো: মাদক কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য দীপিকা পাড়ুকোন এবং শ্রদ্ধা কাপুরকে তলব করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। সূত্রের খবর, সুশান্ত সিং রাজপুতের ট্যালেন্ট ম্যানেজার জয়া সাহার মোবাইল থেকে বেশ কিছু চ্যাটের অংশ উদ্ধার করেছেন এনসিবি কর্তারা। তার ভিত্তিতেই সন্দেহ হয়েছে দীপিকা এবং শ্রদ্ধার উপর। তাই জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে এই দুই অভিনেত্রীক। জানা গিয়েছে, শুক্রবার জেরা করা হবে দীপিকাকে। আর শনিবার তলব করা হয়েছে শ্রদ্ধাকে। জয়া সাহাকে ইতিমধ্যেই জেরা করেছেন নারকোটিক্স ব্যুরোর তদন্তকারী আধিকারিকরা। তাঁর ফোন থেকে উদ্ধার হওয়া মেসেজের থেকে আন্দাজ করা হচ্ছে মাদক নিয়ে আলোচনা করেছেন দীপিকা এবং শ্রদ্ধা। অনুমান এই আলোচনা চলেছে দীপিকার ম্যানেজার করিশ্মা প্রকাশের সঙ্গে। ২০১৭ সালের ২৮ অক্টোবর রাত ১০টা নাগাদ কথোপকথন হয়েছিল তাঁদের মধ্যে। কী কথোপকথন হয়েছিল সেদিন--- l1cg232s ডি- কে... মাল আছে? কে- আছে, কিন্তু বাড়িতে... আমি বান্দ্রায় কে- তুমি চাইলে আমি অমিতকে জিজ্ঞেস করছি ডি- হ্যাঁ i0jhvqis ডি- প্লিজ কে- অমিতের কাছে আছে ডি- hash না 107bqe ডি- weed নয় কে- হ্যাঁ hash কে- কোকো-র কাছে কখন আসছ? af27tcrg ডি- ১১.৩০/১২ ish? ডি- shal কতক্ষণ আছে? কে- মনে হয় ও বলছিল ১১.৩০টা কারণ ১২টার মধ্যে ওর অন্য জায়গায় যাওয়ার আছে। এনসিবির সন্দেহ এই ডি হলেন দীপিকা পাড়ুকোন এবং কে হলেন করিশ্মা প্রকাশ। তবে এই অমিত এবং কোকো কে আর shal-ই বা কে সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি। আর একটি চ্যাটের কথোপকথন দেখে তদন্তকারীদের সন্দেহ সেখানে কথা হয়েছিল জয়া সাহা এবং শ্রদ্ধার মধ্যে। i9689urg 0ggn9ojs so0if544 উল্লেখ্য, দীপিকা পাড়ুকোন এবং শ্রদ্ধা কাপুর ছাড়াও মাদক কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য নারকোটিক্স ব্যুরোর তরফে রকুল প্রীত সিং, দীপিকার বিজনেস ম্যানেজার করিশ্মা প্রকাশ, সারা আলি খান এবং ফ্যাশন ডিজাইনার সিমন খাম্বাট্টাকেও ডাকা হয়েছে। শুক্রবার ডাকা হয়েছে দীপিকাকে। সেদিনই জেরা করা হবে দীপিকার ম্যানেজার করিশ্মাকে। আগামীকাল, বৃহস্পতিবার ডেকে পাঠানো হয়েছে রকুল প্রীত সিংকে। তাঁর সঙ্গে আগামীকাল তলব করা হয়েছে সিমন খাম্বাট্টাকেও। আর সারা আলি খান ও শ্রদ্ধা কাপুরকে শনিবার তলব করা হয়েছে। তথ্য এবং ছবি সৌজন্যে এনডিটিভি 

```