Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

ইউপিএসসি-র ওয়েবসাইটে হিন্দি গানের তালে নাচছে কার্টুন চরিত্র ডোরেমন

দ্য ওয়াল ব্যুরো: শেষে কিনা হ্যাক হলো ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইট! দেশ জুড়ে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে এই ঘটনা। হবে নাই বা কেন? যখন প্রধানমন্ত্রী গোটা ভারতকেই মুড়ে ফেলতে চাইছেন ডিজিটালের মোড়কে সেই সময় এমন ঘটনায় কার্যত বিপাকে পড়েছে

ইউপিএসসি-র ওয়েবসাইটে হিন্দি গানের তালে নাচছে কার্টুন চরিত্র ডোরেমন

শেষ আপডেট: 11 September 2018 07:46

দ্য ওয়াল ব্যুরো: শেষে কিনা হ্যাক হলো ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইট! দেশ জুড়ে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে এই ঘটনা। হবে নাই বা কেন? যখন প্রধানমন্ত্রী গোটা ভারতকেই মুড়ে ফেলতে চাইছেন ডিজিটালের মোড়কে সেই সময় এমন ঘটনায় কার্যত বিপাকে পড়েছে ভারত সরকার। ডিজিটাল ইন্ডিয়ার ভাবনার মাঝেই এ ধরণের হ্যাকিংয়ের ঘটনা বারবার প্রশ্ন তুলছে নিরাপত্তা নিয়ে। কেন্দ্রীয় সরকারের চাকরির খুঁটিনাটি জানতে হামেশাই গুগলে ইউপিএসসি-র ওয়েবসাইট সার্চ করে থাকেন দেশের জনগণের একটা বড় অংশ। জানা গিয়েছে, সোমবার গভীর রাতে সেই গুরুত্বপূর্ণ ওয়েবসাইটই নাকি হ্যাক করা হয়। গুগলে সার্চ করে ওয়েবসাইট খুললেই দেখ মিলছে জনপ্রিয় জাপানি কার্টুন চরিত্র ডোরেমনের। ব্যাকগ্রাউন্ডে বাজছে কার্টুনের হিন্দি থিম সং। সঙ্গে রয়েছে গোলাপি রংয়ের হার্ট শেপের একটা ইয়াকন। আর উপরে লেখা রয়েছে 'ডোরেমন, পিক আপ দ্য কল' এবং নীচে লেখা রয়েছে 'আই অ্যাম স্টিউপিড'। নেটিজেনদের একাংশ ইউপিএসসি-র ওয়েবসাইটের এ হেন দশা দেখে মাঝ রাতেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে শুরু করেন ছবি। সকালের মধ্যেই তা হয়ে যায় ভাইরাল। https://twitter.com/Yashpratap96/status/1039205817222803456 তবে বিষয়টি নজরে আসার পরেই শুরু হয় কাজ। মঙ্গলবার সকালে মধ্যে ফের আগের অবস্থায় ফেরানো হয়েছে ইউপিএসসি-র ওয়েবসাইটকে। তবে মাঝে দীর্ঘক্ষণ সময় ডাউন ছিল ওয়েবসাইট। তবে কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ ওয়েবসাইট হ্যাক হওয়া নতুন ঘটনা নয়। এর আগে চলতি বছরের এপ্রিল মাসেই হ্যাক হয়েছিল সুপ্রিম কোর্টের ওয়াবসাইট। তদন্তের পর জানা গিয়েছিল একটি ব্রাজিলীয় হ্যাকারের দল দেশের শীর্ষ আদালতের ওয়েবসাইট হ্যাক করেছিল।

```