Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

সিএএ বিরোধী কথা: বাঙালি যুবককে পুলিশে দেওয়া উবার চালক সাসপেন্ড

দ্য ওয়াল ব্যুরো: সিএএ বিরোধী কথা বলায় যাত্রীকে থানায় নিয়ে গিয়েছিলেন উবার চালক। সেই চালকের বিরুদ্ধেই এ বার কড়া ব্যবস্থা নিল উবার কর্তৃপক্ষ। অভুযক্ত চালককে সাসপেন্ড করা হয়েছে। বিবৃতি দিয়ে উবারের তরফে জানানো হয়েছে এই কথা। যতদিন ওই চালকের বিরুদ

সিএএ বিরোধী কথা: বাঙালি যুবককে পুলিশে দেওয়া উবার চালক সাসপেন্ড

শেষ আপডেট: 8 February 2020 08:39

দ্য ওয়াল ব্যুরো: সিএএ বিরোধী কথা বলায় যাত্রীকে থানায় নিয়ে গিয়েছিলেন উবার চালক। সেই চালকের বিরুদ্ধেই এ বার কড়া ব্যবস্থা নিল উবার কর্তৃপক্ষ। অভুযক্ত চালককে সাসপেন্ড করা হয়েছে। বিবৃতি দিয়ে উবারের তরফে জানানো হয়েছে এই কথা। যতদিন ওই চালকের বিরুদ্ধে তদন্ত চলবে ততদিন উবার অ্যাপে রেসট্রিক্ট করা হয়েছে চালকের অ্যাকাউন্ট। ফলে সাময়িক ভাবে হলেও এখন গাড়ি চালাতে পারবেন না অভিযুক্ত যুবক। বুধবার রাতের ঘটনায় যাত্রী বাপ্পাদিত্য সরকারের অভিযোগ পাওয়ার পরেই টুইট করে সাড়া দিয়েছিল উবার কর্তৃপক্ষ। বলা হয় এই ঘটনা নিয়ে তারা যথেষ্ট উদ্বিগ্ন। অগ্রাধিকার দিয়ে ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। বাপ্পাদিত্যকে তাঁর ট্রিপ ডিটেলস শেয়ার করার অনুরোধও জানায় উবার কর্তৃপক্ষ। এরপরেই অভিযুক্ত ওই চালককে সাসপেন্ড করেছে উবার। বিবৃতি দিয়ে বাপ্পাদিত্যকে জানিয়েছে, "যাত্রীদের নিরাপত্তার ব্যাপার আমরা সবসময়ই আগ্রাধিকার দিয়ে দেখি। এমন চরম বিশৃঙ্খল এবং সমস্যাজনক পরিস্থিতির মুখোমুখি হতে হোক সেটা কখনই কাম্য নয়।" ঠিক কী হয়েছিল ঘটনার দিন- বুধবার রাত সাড়ে দশটা নাগাদ জুহু থেকে কুর্লা যাওয়ার জন্য একটি ক্যাব বুক করেছিলেন কবি বাপ্পাদিত্য সরকার। ক্যাবে বসেই এক বন্ধুর সঙ্গে দিল্লির শাহিনবাগে প্রায় দু’মাস চলা ধরে সিএএ বিরোধী প্রতিবাদ নিয়ে আলোচনা করছিলেন। প্রতিবাদ মঞ্চে ওঠা ‘লাল সেলাম’ স্লোগান এবং তাই নিয়ে আমজনতার অস্বস্তির কথা নিজের বন্ধুর সঙ্গে আলোচনা করছিলেন বাপ্পাদিত্য। এরপরেই গাড়ি থামিয়ে টাকা তুলতে যাওয়ার নাম করে পুলিশ ডেকে আনেন উবার চালক। বাপ্পাদিত্যর অভিযোগ, পুলিশের সঙ্গে তাঁর কথোপকথনের মাঝেই বারবার তাঁকে গ্রেফতার করার জন্য দুই পুলিশকর্মীকে আর্জি জানাচ্ছিলেন ওই উবার চালক। এমনকি পুলিশকে ওই চালক বলেন বাপ্পাদিত্য একজন বামপন্থী। তিনি মুম্বইয়ে অশান্তি সৃষ্টির চেষ্টা করছেন। শাহিনবাগের আদলে মুম্বইতেও প্রতিবাদ গড়ে তুলতে চাইছেন। ওই চালক আরও দাবি করেন যে বাপ্পাদিত্যর সব কথা তিনি রেকর্ডও করেছেন। এরপরেই বাপ্পাদিত্যকে থানায় নিয়ে যান দুই পুলিশকর্মী। সান্তাক্রুজ থানায় রাত ১টা পর্যন্ত চলে জিজ্ঞাসাবাদ। এরপর বাপ্পাদিত্যর পরিচিত এক সমাজকর্মী এস গোহিল এসে থানা থেকে নিয়ে যান বাপ্পাদিত্যকে। জয়পুর থেকে মুম্বই এসেছিলেন বাপ্পাদিত্য। “মুম্বই বাগ”-এর সিএএ বিরোধী আন্দোলনে যোগ দিয়েছিলেন। সেখানে স্লোগানিংও করেছিলেন। সঙ্গে ছিল ডাফলি। পরনে ছিল লাল স্কার্ফ। এই ডাফলি এবং স্কার্ফ নিয়েও পুলিশ বাপ্পাদিত্যকে নানাভাবে জেরা করেছেন বলে অভিযোগ করেছেন এই কবি। যাত্রীর অভিযোগ, এমনকি তাঁর বাবার মাসিক আয় কত, চাকরি না করেও কীভাবে তাঁর দিন চলে---এসব প্রশ্নও জিজ্ঞসা করেছে পুলিশ। পাশাপাশি সঙ্গে ডাফলি না রাখার এবং লাল স্কার্ফ না পরার পরামর্শও বাপ্পাদিত্যকে দিয়েছেন পুলিশকর্মীরা।

```