Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গোরক্ষপুর-কলকাতা পুজো স্পেশ্যাল ট্রেনের ২টি কামরা লাইনচ্যুত, ব্যাহত পরিষেবা

দ্য ওয়াল ব্যুরো: দুর্ঘটনার কবলে গোরক্ষপুর-কলকাতা পুজো স্পেশ্যাল ট্রেন। জানা গিয়েছে, এই ট্রেনের দুটি কামরা লাইনচ্যুত হয়েছে। এর মধ্যে একটি এসি কোচ। অন্যটি স্লিপার কোচ বলে খবর। যাত্রীরা সুরক্ষিত রয়েছেন বলে জানা গিয়েছে। সংবাদসংস্থা এএনআই সূত্রে

গোরক্ষপুর-কলকাতা পুজো স্পেশ্যাল ট্রেনের ২টি কামরা লাইনচ্যুত, ব্যাহত পরিষেবা

শেষ আপডেট: 20 October 2020 16:58

দ্য ওয়াল ব্যুরো: দুর্ঘটনার কবলে গোরক্ষপুর-কলকাতা পুজো স্পেশ্যাল ট্রেন। জানা গিয়েছে, এই ট্রেনের দুটি কামরা লাইনচ্যুত হয়েছে। এর মধ্যে একটি এসি কোচ। অন্যটি স্লিপার কোচ বলে খবর। যাত্রীরা সুরক্ষিত রয়েছেন বলে জানা গিয়েছে। সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, দুর্ঘটনা ঘটেছে বিহারের মুজফফরপুরের কাছে সিলৌত ও সিহো স্টেশনের মাঝামাঝি। যদিও এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ব্যাহত হয়েছে রেল পরিষেবা। ইতিমধ্যেই লাইনচ্যুত কামরা সরিয়ে মেরামতির কাজ শুরু হয়েছে বলে জানা গিয়েছে। যত দ্রুত সম্ভব পরিষেবা স্বাভাবিক করা চেষ্টা করছে রেল কর্তৃপক্ষ। কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখতে তদন্ত করা হবে বলেও সূত্র মারফত জানা গিয়েছে। পুজোর মরশুমে এমন দুর্ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে ট্রেনের যাত্রীদের মধ্যে। তবে তাঁরা সকলেই সুস্থ রয়েছেন বলে খবর। https://twitter.com/ANI/status/1318561625037701120?s=20 উল্লেখ্য, গত ১ অক্টোবর রেলের তরফে জানানো হয়েছিল, উৎসবের মরশুমে বাড়তি যাত্রীর চাপ সামাল দিতে ২০ অক্টোবর থেকে অতিরিক্ত বিশেষ ট্রেন চালানো হবে। ধার্য করা হয়েছিল যে আগামী ৩০ নভেম্বর দেশজুড়ে এই স্পেশ্যাল ট্রেন চালানো হবে। এর পর গত ১৩ অক্টোবর রেলের তরফে জানানো হয়, এই নির্ধারিত সময়ের মধ্যে দেশে ৩৯২ টি বিশেষ ট্রেন চলাচল করবে। অর্থাৎ ১৯৬ জোড়া অতিরিক্ত স্পেশ্যাল ট্রেন চালানো হবে পুজোর মরশুমে। সেই ট্রেন চলাচলের শুরুর দিনেই অর্থাৎ আজ ২০ অক্টোবর এ হেন দুর্ঘটনা সমালোচনা শুরু হয়েছে রেলের পরিষেবা নিয়ে।

```