Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

জম্মু-কাশ্মীরের অবন্তীপোরায় এনকাউন্টার, খতম ১ জঙ্গি, আত্মসমর্পণ করেছে আর একজন

দ্য ওয়াল ব্যুরো: দশেরাতেও গুলির লড়াই জারি জম্মু ও কাশ্মীরে। সেনা-জঙ্গি সংঘর্ষে খতম হয়েছে এক জঙ্গি। যদিও তার নাম, পরিচয় এখনও জানা যায়নি। নিহত জঙ্গি কোন সংগঠনের সদস্য তা জানার চেষ্টা চালাচ্ছে সেনাবাহিনী। গতকাল অর্থাৎ সোমবার এই এনকাউন্টার হয়েছ

জম্মু-কাশ্মীরের অবন্তীপোরায় এনকাউন্টার, খতম ১ জঙ্গি, আত্মসমর্পণ করেছে আর একজন

শেষ আপডেট: 27 October 2020 04:11

দ্য ওয়াল ব্যুরো: দশেরাতেও গুলির লড়াই জারি জম্মু ও কাশ্মীরে। সেনা-জঙ্গি সংঘর্ষে খতম হয়েছে এক জঙ্গি। যদিও তার নাম, পরিচয় এখনও জানা যায়নি। নিহত জঙ্গি কোন সংগঠনের সদস্য তা জানার চেষ্টা চালাচ্ছে সেনাবাহিনী। গতকাল অর্থাৎ সোমবার এই এনকাউন্টার হয়েছে দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলায়। এনকাউন্টার চলাকালীন সেনার কাছে আত্মসমর্পণ করেছে আর এক জঙ্গি। তাকেও জিজ্ঞাসাবাদ করছেন সেনাবাহিনীর আধিকারিকরা। সেনাবাহিনীর কাছে গোপন সূত্রে খবর ছিল যে অবন্তীপোরা জেলার নুরপোরায় গা-ঢাকা দিয়েছে কয়েকজন কুখ্যাত জঙ্গি। তাদের খোঁজেই জম্মু ও কাশ্মীর পুলিশের সঙ্গে যৌথ তল্লাশি অভিযান শুরু করে সেনাবাহিনী। নিরাপত্তারক্ষীদের উপস্থিতি টের পেয়েই গোপন ডেরা থেকে লুকিয়ে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় সেনাবাহিনীও। দু'পক্ষের গুলির লড়াইয়ে খতম হয় এক জঙ্গি। আত্মসমর্পণ করে আরও একজন। জানা গিয়েছে, আত্মসমর্পণকারী এই জঙ্গি গুলশনপোরার বাসিন্দা। গত ২৫ সেপ্টেম্বর থেকে এই যুবক নিখোঁজ ছিল বলে জানিয়েছে তার পরিবার। এই যুবক কবে এবং কোন জঙ্গি সংগঠনে যোগ দিয়েছে, নিহত জঙ্গিই বা কোন সংগঠনের এবং তার নাম, পরিচয়, ঠিকানা জানার চেষ্টায় জিজ্ঞাসাবাদ করছেন সেনা আধিকারিকরা। এই দুই জঙ্গির থেকেই বেশ কিছু অস্ত্রশস্ত্র উদ্ধার করেছেন জওয়ানরা। এনকাউন্টারের জায়গা থেকে একটি একে-৪৭ রাইফেল এবং অন্যান্য অত্যাধুনিক অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী।

```