Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অবাক কাণ্ড! তনুশ্রীর আইনজীবীর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ

দ্য ওয়াল ব্যুরো: বলিউডে #মিটু ঝড় চলছে সেই ২০১৮ সালের মাঝামাঝি থেকেই। আর এই আন্দোলনের অন্যতম মুখ ছিলেন অভিনেত্রী তনুশ্রী দত্ত। সিনেমা জগত থেকে দীর্ঘদিন আড়ালেই ছিলেন তনুশ্রী। আচমকাই এক বিস্ফোরক অভিযোগ করে লাইমলাইটে আসেন তিনি। বিটাউনের পোড় খাও

অবাক কাণ্ড! তনুশ্রীর আইনজীবীর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ

শেষ আপডেট: 3 January 2020 14:36

দ্য ওয়াল ব্যুরো: বলিউডে #মিটু ঝড় চলছে সেই ২০১৮ সালের মাঝামাঝি থেকেই। আর এই আন্দোলনের অন্যতম মুখ ছিলেন অভিনেত্রী তনুশ্রী দত্ত। সিনেমা জগত থেকে দীর্ঘদিন আড়ালেই ছিলেন তনুশ্রী। আচমকাই এক বিস্ফোরক অভিযোগ করে লাইমলাইটে আসেন তিনি। বিটাউনের পোড় খাওয়া অভিনেতা নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন তনুশ্রী। তালিকায় ছিলেন আরও অনেকেই। এবার সেই তনুশ্রী দত্তর আইনজীবী নীতীন সতপুতের বিরুদ্ধে অভিযোগ এসেছে যৌন হেনস্থার। নানা পাটেকরের বিরুদ্ধে তনুশ্রীর করা মামলায় অভিনেত্রীর পক্ষের আইনজীবী ছিলেন নীতীন। সূত্রের খবর, অভিযুক্তকে আটক করেছে পুলিশ। সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, মুম্বইয়ের এক মহিলার সঙ্গে অত্যন্ত অশালীন ভাষায় কথা বলেছেন তনুশ্রীর এই আইনজীবী। মুম্বইয়ের খেরওয়াদি থানায় নীতীনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন বছর ৪৭-এর ওই মহিলা। তাঁর অভিযোগ, শ্লীলতাহানির উদ্দেশ্যেই মহিলার সঙ্গে চরম দুর্ব্যবহার করেছেন নীতীন। কথা বলার সময় ব্যবহার করেছেন আশ্রাব্য গালাগাল। নিজের অভিযোগপত্রে ওই মহিলা জানিয়েছেন, বাচ্চাদের জন্য বাগান করা নিয়ে নীতীন সতপুতের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয়েছিল তাঁর।  গত ২ নভেম্বর ঘটে এই ঘটনা। মহিলার অভিযোগ, ফোনে নীতীন তাঁর সঙ্গে অত্যন্ত অভব্য আচরণ করেছেন। এরপর ৪ নভেম্বর মুম্বইয়ের রাজ্য মহিলা কমিশনে অভিযোগ জানান মহিলা। এরপর মহিলা কমিশনে একটি মিটিংয়ের জন্য তাঁকে ডেকে পাঠানো হয়। সেখান থেকে বেরনোর সময় ফের নীতীনের মুখোমুখি হন অভিযোগকারিণী। দ্বিতীয়বারও মহিলার সঙ্গে তনুশ্রীর আইনজীবী চরম দুর্ব্যবহার করেছেন বলে অভিযোগ। ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় অভিযুক্ত নীতীন সতপুতের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ।

```