Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নানা পাটেকরের লাই ডিটেক্টর টেস্টের দাবি তুললেন তনুশ্রী দত্ত, নিশানায় বাকি অভিযুক্তরাও

দ্য ওয়াল ব্যুরো: যৌন হেনস্থার অভিযোগে নানা পাটেকর সহ আর তিনজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিলেন তনুশ্রী দত্ত। এ বার অভিযুক্তদের লাই ডিটেক্টর টেস্ট, নারকো এবং ব্রেন ম্যাপিংয়ের দাবি করলেন অভিনেত্রী। সম্প্রতি মুম্বইয়ের ওশিওয়ারা থানায় এই আবেদন ক

নানা পাটেকরের লাই ডিটেক্টর টেস্টের দাবি তুললেন তনুশ্রী দত্ত, নিশানায় বাকি অভিযুক্তরাও

শেষ আপডেট: 14 October 2018 07:21

দ্য ওয়াল ব্যুরো: যৌন হেনস্থার অভিযোগে নানা পাটেকর সহ আর তিনজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিলেন তনুশ্রী দত্ত। এ বার অভিযুক্তদের লাই ডিটেক্টর টেস্ট, নারকো এবং ব্রেন ম্যাপিংয়ের দাবি করলেন অভিনেত্রী। সম্প্রতি মুম্বইয়ের ওশিওয়ারা থানায় এই আবেদন করেছেন তনুশ্রীর আইনজীবী নিতিন সতপুত। তনুশ্রী আরও বলেছেন, যাঁদের বিরুদ্ধে তিনি অভিযোগ করেছেন তাঁরা প্রত্যেকেই প্রভাবশালী। রাজনৈতিক মহলেও তাঁদের যোগাযোগ যথেষ্টই সুদৃঢ়। তাই অভিযুক্তরা ঘটনার সাক্ষীদের উপরে চাপ সৃষ্টি করতে পারেন। সেই জন্য অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার করার দাবিও তুলেছেন তনুশ্রী দত্ত। বহু দিন লাইমলাইটে ছিলেন না তনুশ্রী। টিনসেল টাউন থেকে একপ্রকার স্বেচ্ছা অবসর নিয়েছিলেন। কিন্তু আচমকাই সংবাদ শিরোনামে উঠে এসেছে তাঁর নাম। কারণ বলিউডের তাবড় অভিনেতা নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন তনুশ্রী। তিনি অভিযোগ করেন, দশ বছর আগে ২০০৮ সালে 'হর্ন ওকে প্লিজ' ছবির শ্যুটিং সেটে তাঁর সঙ্গে অশালীন আচরণ করেন নানা। তাঁকে নাচের স্টেপ শেখানোর অছিলায় আপত্তিজনক ভাবে নানা পাটেকর তাঁর শরীরে হাত দিয়েছেন বলেও অভিযোগ করেন প্রাক্তন এই নায়িকা। ইতিমধ্যেই তনুশ্রীর অভিযোগের ভিত্তিতে নানা পাটেকর, কোরিওগ্রাফার গণেশ আচার্য, ছবির প্রযোজক সামি সিদ্দিকি ও পরিচালক রাকেশ সারাঙের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ এবং ৩৫৯ ধারায় মামলা রুজু করেছে ওশিওয়ারা পুলিশ। সুবিচার পাওয়ার আশায় মহারাষ্ট্রের মহিলা কমিশন ও কর্মস্থলে মহিলাদের যৌন হয়রানি সংক্রান্ত বিভাগের ডেপুটি জেলাশাসকের দ্বারস্থ হয়েছেন তনুশ্রী দত্ত।

```