অভিনব অভিনন্দন, শাড়িতেও বর্তমান তিনি
দ্য ওয়াল ব্যুরো: অভিনন্দন বর্তমান। তাঁকে সারা দেশ যে যাঁর মতো করে শ্রদ্ধা জানাচ্ছেন। কেউ সোশ্যাল মিডিয়ায় তো কেউ পথে নেমে, কেউ পোস্টার ব্যানারে আবার কেউ বা তাঁর গোঁফের স্টাইলে নিজের গোঁফ রেখে। এবার অভিনন্দনকে অভিনব কায়দায় অভিনন্দন জানালেন
শেষ আপডেট: 3 March 2019 14:10
দ্য ওয়াল ব্যুরো: অভিনন্দন বর্তমান। তাঁকে সারা দেশ যে যাঁর মতো করে শ্রদ্ধা জানাচ্ছেন। কেউ সোশ্যাল মিডিয়ায় তো কেউ পথে নেমে, কেউ পোস্টার ব্যানারে আবার কেউ বা তাঁর গোঁফের স্টাইলে নিজের গোঁফ রেখে। এবার অভিনন্দনকে অভিনব কায়দায় অভিনন্দন জানালেন গুজরাতের সুরাতের এক ব্যবসায়ী। সুরাতের শাড়ি ব্যবসায়ী মনীশ আগরওয়াল এই অভিনন্দনের ব্যবস্থা করেছেন অন্নপূর্ণা ডাইংমিলের সঙ্গে যৌথ উদ্যোগে। যে শাড়ি তাঁরা বানিয়েছেন তাতে অভিনন্দনের মুখ রয়েছে , সঙ্গে রয়েছে মিগ-২১ এর ছবিও। সেইসঙ্গে কাশ্মীরের ছবি এবং ভারতের কামান, সবই থাকছে এই শাড়িতে। ডিজিটাল প্রিন্ট করে শাড়িগুলো বানানো হয়েছে।
৬০ ঘণ্টা পাকিস্তানে আটক থেকে ১লা মার্চ রাত ৯টা ২০ নাগাদ ভারতের মাটিতে পা রেখেছেন ভারতীয় বায়ুসেনার উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমান। তাঁর পরনে ছিল ব্লু ব্লেজার, ছাই রঙের খাঁকি প্যান্ট। ওয়াঘা সীমান্তে দেশ অভ্যর্থনা জানিয়েছে এই বীর পাইলটকে। অভিনন্দনই প্রথম পাইলট,
যিনি মিগ যুদ্ধবিমান নিয়ে ধ্বংস করেছেন মার্কিন প্রযুক্তিতে তৈরি এফ-১৬ যুদ্ধবিমান। এই জলজ্যান্ত বায়ুসেনার পাইলটকে একবার চোখের দেখা দেখতে ভিড় উপচে পড়েছিল সীমান্তে।
বায়ুসেনার দেওয়া তথ্যপ্রমাণ অনুযায়ী,
২৬শে ফেব্রুয়ারি সকালে পাক বায়ুসেনার ২৪টি যুদ্ধবিমান নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করে। তখন ভারতীয় বায়ুসেনার আটটি বিমান তাদের পথ আটকায়। একটি পাক এফ-১৬ যুদ্ধবিমানের পিছু নেন উইং কম্যান্ডার অভিনন্দন। ভারতীয় বায়ুসেনার ৫১ স্কোয়াড্রনের এই মিগ-২১ যুদ্ধবিমান,
একটি রাশিয়ান ভিম্পেল আর-৭৩ মিসাইল তাক করে ওই পাক এফ-১৬-এর উপর। এই মিসাইলের আঘাতে ধ্বংস হয় মার্কিন প্রযুক্তিতে তৈরি এফ-১৬।
এর আগে সুরাতেরই এক ব্যবসায়ী
রৌনক শাহ এক অভিনব উদ্যোগ নিয়েছিলেন শাড়ি তৈরিতে। চার রকম স্টাইলে বানিয়েছিলেন মোদী শাড়ি। মহিলারা সেগুলো হটকেকের মতো কিনেওছেন। ডিজিটাল প্রিন্ট করে শাড়িগুলো বানানো হয়েছিল সিল্ক মেটেরিয়ালের উপর। কোথাও বা মোদীর মুখ আর ব্যাকগ্রাউণ্ডে অনেক ফুলের ছবি,
আবার কোনওটায় ১০০০ টাকার ডিজাইনে মোদীজির মুখের ছবি। সব শাড়িই মহিলারা আনন্দের সঙ্গে নিয়েছেন। গুজরাতি পরিবারে জন্ম নিয়েছেনদেশের ১৪তম প্রধানমন্ত্রী মোদী। তাই গুজরাতের মানুষের এক্ষেত্রে বিশেষ ভাবাবেগ কাজ করে। রৌনক বলছিলেন মোদী দিয়ে শুরু করলেন, এরপরে অন্য রাজনৈতিক ব্যক্তিত্বের ছবি দিয়েও শাড়ি রাখবেন তাঁর দোকানে। আর এবার সুরাতেরই আরও এক শাড়ি ব্যবসায়ীর এই উদ্যোগে গুজরাতিরা তো বটেই সারা দেশের লোকজনই অবাক! এখন দেখার এই শাড়ির অভিনন্দন কতটা ছড়িয়ে পড়ে দেশজুড়ে।