Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

প্রিয়ঙ্কার একটা অসুখ আছে, লোককে ধরে পিটিয়ে দেন,  সুব্রহ্মন্যম স্বামীর মন্তব্যে সমালোচনার ঝড়

দ্য ওয়াল ব্যুরো: বিতর্কিত মন্তব্য করায়  বিজেপি-র যে ক’জন নেতা-মন্ত্রী একেবারে সামনের সারিতে, তার মধ্যে অন্যতম সুব্রহ্মন্যম স্বামী। এ বার প্রিয়ঙ্কা গান্ধীকে উদ্দেশ করে করা তাঁর মন্তব্য নিয়ে তৈরি হলো জোর বিতর্ক। সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া স

প্রিয়ঙ্কার একটা অসুখ আছে, লোককে ধরে পিটিয়ে দেন,  সুব্রহ্মন্যম স্বামীর মন্তব্যে সমালোচনার ঝড়

শেষ আপডেট: 27 January 2019 09:11

দ্য ওয়াল ব্যুরো: বিতর্কিত মন্তব্য করায়  বিজেপি-র যে ক’জন নেতা-মন্ত্রী একেবারে সামনের সারিতে, তার মধ্যে অন্যতম সুব্রহ্মন্যম স্বামী। এ বার প্রিয়ঙ্কা গান্ধীকে উদ্দেশ করে করা তাঁর মন্তব্য নিয়ে তৈরি হলো জোর বিতর্ক। সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে এই বিজেপি নেতা বলেন, “প্রিয়ঙ্কা গান্ধীর একটা রোগ আছে। যেটা মোটেই সাধারণ মানুষের জীবনের জন্য ভাল নয়।” তিনি আরও বলেন, “ওঁর মাথায় মাঝে মাঝে হিংসা চাগাড় দেয়। এমনকী লোকজনকে ধরে পিটিয়েও দেন।” স্বামী আজকের রাজনীতিবিদ নন। সেই চন্দ্রশেখরের মন্ত্রিসভা থেকে জাতীয় রাজনীতির অন্যতম মুখ তিনি। কিন্তু তাতে কী! স্বামী আছেন স্বামীতেই। মন্ত্রীর এই বক্তব্য এএনআই টুইট করার পরেই নেটিজেনদের অনেকেই সেখানে প্রতিবাদ করেছেন। কেউ লিখেছেন, “স্বামীজির মস্তিষ্ক খুলে পড়ে গিয়েছে।” কেউ আবার রসিকতা করে লিখেছেন, “উনি জানলেন কী করে? প্রিয়ঙ্কা কি তাঁকে পিটিয়েছিলেন?” প্রিয়ঙ্কার রূপ, চুলের স্টাইল, হাঁটার ধরন থেকে হাসি, এ সব দেখে অনেকেই বলেন অবিকল ঠাকুমার মতো। একেবারে ইন্দিরার মুখ বসানো। কংগ্রেসকে পছন্দ করেন না, এমন মানুষও প্রিয়ঙ্কাকে কুর্নিস জানিয়েছিলেন সে দিন, যে দিন তিনি জেলে গিয়ে রাজীবের হত্যাকারীদের সঙ্গে দেখা করে ক্ষমা করে দিয়েছিলেন। সেই রাজীব-কন্যা এখন সরকারিভাবে রাজনীতিতে। ঢাকঢোল না পিটিয়ে শুধুমাত্র একটি বিবৃতি জারি করে দলের সাধারণ সম্পাদক হিসেবে পূর্ব উত্তরপ্রদেশের সাংগঠনিক দায়িত্ব দিয়েছিল সর্বভারতীয় কংগ্রেস কমিটি। কিন্তু দিল্লির করিডরে এ কথা অনেকেই বলেন, প্রিয়ঙ্কা রাজনীতিতে একেবারেই নতুন নন। তিনি ছিলেন আড়ালে। কংগ্রেসের ওয়ার রুম সামলানো থেকে সদ্য ভোট হওয়া হিন্দিবলয়ের তিন রাজ্যের মুখ্যমন্ত্রী নির্বাচনের ক্ষেত্রে তাঁর ভূমিকার কথা রাজনৈতিক মহলে মুখে মুখে ঘোরে। এক কংগ্রেস নেতার কথায়, “প্রিয়ঙ্কার রাজনীতিতে আসার খবরে বিজেপি যে ভয় পেয়েছে, স্বামীর বক্তব্য তারই প্রমাণ। তাই প্রলাপ বকতে শুরু করেছেন।” বস্তুত গান্ধী পরিবারের বিরুদ্ধে এক প্রকার জাত ক্রোধ রয়েছে স্বামীর। এক সময় তিনি অভিযোগ করেছিলেন, সনিয়া গান্ধী ইতালিতে মূর্তি পাচার করেন। বফর্স কাণ্ডের সময়েও আগ্রাসী ভূমিকা ছিল স্বামীর। অনেকে মনে করেন, এ সব কথা বলে সস্তায় প্রচার পাওয়াই হল স্বামীর কৌশল। আবার রাজনৈতিক শিবিরের অনেকের মতে, সুব্রহ্মন্যম স্বামী হতাশায় ভুগছেন। কেন্দ্রে অর্থমন্ত্রী হওয়ার বাসনা ছিল তাঁর। কিন্তু মোদী তাঁকে মন্ত্রিসভাতেই নেননি। ফলে বহু বিষয়ে খোলাখুলি অরুণ জেটলির সমালোচনাও শুরু করেছিলেন স্বামী। তবে প্রিয়ঙ্কা সম্পর্কে তিনি যে মন্তব্য করেছেন, তা নিন্মরুচির বলে ঘরোয়া আলোচনায় স্বীকার করছেন বিজেপি নেতারাও। তাই স্বামীর মন্তব্যকে ব্যক্তিগত মত বলে এ দিন জানিয়েছে বিজেপি। আর ক’দিন পরেই কুম্ভে ডুব দিয়ে রাজনৈতিক যাত্রা শুরু করবেন প্রিয়ঙ্কা। পর্যবেক্ষকদের মতে, লোকসভার আগে প্রিয়ঙ্কাকে রাজনীতিতে নামিয়ে দেওয়া কংগ্রেস তথা রাহুল গান্ধীর মাস্টার স্ট্রোক। তার উপর আবার দায়িত্ব দেওয়া হয়েছে পূর্ব উত্তরপ্রদেশ। যার কেন্দ্র বিন্দু মোদীর লোকসভা কেন্দ্র বারাণসী। জাতীয় রাজনীতিতে গত কয়েকটি বিধানসভা নির্বাচন এবং লোকসভার উপনির্বাচনে বিজেপি-র গ্রাফ নিম্নমুখী। সাম্প্রতিক দুটি সমীক্ষাতেও ইঙ্গিত মিলেছে, বিরোধীরা এককাট্টা হলে তখত থেকে সরতে হবে মোদীকে। অনেকের মতে, এ সব দেখে অসহিষ্ণুতা থেকেই হয়তো এমন মন্তব্য করেছেন বর্ষীয়ান বিজেপি নেতা। বয়স তো আর কম হলো না। তবে কংগ্রেস শিবির এ ঘটনায় খুশি। তাঁদের বক্তব্য, স্বামীর মতো বিজেপি নেতারা প্রিয়ঙ্কা সম্পর্কে যত বাজে কথা বলবেন, ততই মানুষের সহানুভূতি পাবেন ইন্দিরার নাতনি। বলতে গেলে, এ সব কথা বলে রাজনীতিতে প্রিয়ঙ্কার পা জমাতেই সাহায্য করছেন সুব্রহ্মন্যম স্বামীরা।

```