Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কেরলে ঢুকল বর্ষা, পূর্বাভাস মেনে নির্ধারিত সময়েই এসেছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু: আইএমডি

দ্য ওয়াল ব্যুরো: পূর্বাভাস ছিলই। অক্ষরে অক্ষরে মিলেও গিয়েছে সেটা। আইএমডি জানিয়েছিল এবছর নির্ধারিত সময়ের বর্ষা আসবে কেরলে। সেই মতোই পয়লা জুন কেরল উপকূলে ঢুকে পড়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। ইতিমধ্যেই কেরলের ৯ জেলায় হলুদ সতর্কতা জারি করেছে

কেরলে ঢুকল বর্ষা, পূর্বাভাস মেনে নির্ধারিত সময়েই এসেছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু: আইএমডি

শেষ আপডেট: 1 June 2020 07:39

দ্য ওয়াল ব্যুরো: পূর্বাভাস ছিলই। অক্ষরে অক্ষরে মিলেও গিয়েছে সেটা। আইএমডি জানিয়েছিল এবছর নির্ধারিত সময়ের বর্ষা আসবে কেরলে। সেই মতোই পয়লা জুন কেরল উপকূলে ঢুকে পড়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। ইতিমধ্যেই কেরলের ৯ জেলায় হলুদ সতর্কতা জারি করেছে মৌসম ভবন। তিরুবনন্তপুরম, কোল্লাম, পাথানমথিত্তা, আলাপ্পুঝা, কোট্টায়াম, এর্নাকুলাম, ইড়ুক্কি, মালাপ্পুরম এবং কান্নুর এই নয়টি জেলায় জারি হয়েছে ইয়োলো অ্যালার্ট। জুন থেকে সেপ্টেম্বর মূলত এই চার মাস বৃষ্টি হয় দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে। ভারতের মোট বৃষ্টিপাতের প্রায় ৭৫ শতাংশই হয় এই চার মাস। আর এই বৃষ্টির উপরেই নির্ভর করে ভারতের কৃষিকাজ এবং দেশের অর্থনীতির একটা বড় অংশ। আইএমডি-র ডিরেক্টর জেনারেল মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, জুনের প্রথম সপ্তাহে মূলত দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে কেরলের একদম দক্ষিণ প্রান্তে বৃষ্টিপাত হয়। তারপর সেপ্টেম্বর পর্যন্ত চার মাস ধরে সারা দেশে বৃষ্টিপাত ঘটিয়ে সেপ্টেম্বরে রাজস্থান থেকে বিদায় নেয় বর্ষা। কেরলে নির্ধারিত সময়ে বর্ষা আসার ফলে দেশের অন্যান্য অংশেও সঠিক সময়েই বৃষ্টি শুরু হবে বলে অনুমান করছেন আবহবিদরা। এর পাশাপাশি চলতি বছর বর্ষায় কোনও ঘাটতি থাকবে না বলে পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। অর্থাৎ পর্যাপ্ত বৃষ্টিপাত হবে দেশে। এপ্রিল মাসেই মৌসম ভবন জানিয়েছিল, এই বছর ভারতে মৌসুমী বায়ুর প্রভাবে বর্ষার আগমন ও প্রস্থানের সময় ঠিক থাকবে। ফলে দেশে বৃষ্টি পর্যাপ্ত পরিমাণে হবে। ভারতে সাধারণত চার মাস বর্ষাকাল থাকে। এই চার মাসে গড় ৮৯ সেন্টিমিটার বৃষ্টি হয় দেশে। ভারতের গড় বৃষ্টিপাত হিসেব করার একটি পদ্ধতি রয়েছে। ৫০ বছর ধরে দেশে বৃষ্টিপাতের পরিমাণ হিসেব করে তার গড় বের করা হয়। সেই গড়ের থেকে চার শতাংশ কম বা বেশি বৃষ্টি হলে তাকে পর্যাপ্ত বৃষ্টিপাত বলা হয়। এবার সেটাই হতে চলেছে বলে জানিয়েছে মৌসম ভবন। আইএমডি জানিয়েছে, কেরলের ১৪টি আবহাওয়া স্টেশনে পরপর দু’দিন ২.৫ মিলিমিটার বা তার বেশি বৃষ্টি হলে বলা যায় বর্ষাকাল এসেছে। এই ১৪টি স্টেশন হল, মিনিকয়, আমিনি, তিরুবনন্তপুরম, পুনালুর, কোল্লাম, আলাপ্পুঝা, কোট্টায়াম, কোচি, ত্রিশূড়, কোঝিকোড়, থালাসসেরি, কান্নুর, কুড়ুলু ও ম্যাঙ্গালোর।

```