Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

“বেশ কিছু নাম শুনে চমকে উঠেছি”, #মি_টু প্রসঙ্গে মুখ খুললেন এ আর রহমান

দ্য ওয়াল ব্যুরো: রোজা ছবির হিট মিউজিকের পিছনে হাহত ছিল রহমান-বীরামুথু জুটির। আর সেই জুটির একজন এ বার মি_টু বাণে বিদ্ধ। এ আর রহমানের সতীর্থ বীরামুথুর বিরুদ্ধে উঠেছে যৌন হেনস্থার অভিযোগ। এই প্রসঙ্গে সরব হয়েছেন রহমানের বোনও। এ বার মুখ খুললেন র

“বেশ কিছু নাম শুনে চমকে উঠেছি”, #মি_টু প্রসঙ্গে মুখ খুললেন এ আর রহমান

শেষ আপডেট: 23 October 2018 22:44

দ্য ওয়াল ব্যুরো: রোজা ছবির হিট মিউজিকের পিছনে হাহত ছিল রহমান-বীরামুথু জুটির। আর সেই জুটির একজন এ বার মি_টু বাণে বিদ্ধ। এ আর রহমানের সতীর্থ বীরামুথুর বিরুদ্ধে উঠেছে যৌন হেনস্থার অভিযোগ। এই প্রসঙ্গে সরব হয়েছেন রহমানের বোনও। এ বার মুখ খুললেন রহমান নিজে। কিছুদিন আগেই #মি টু প্রসঙ্গে দক্ষিণী গায়িকা চিন্ময়ী শ্রীপদা বলেন, যৌন হেনস্থার শিকার হয়েছে তিনি। তাও আবার পদ্মভূষণ প্রাপ্ত গীতিকার বীরামুথুর হাতে। এই প্রসঙ্গে সরব হয়েছেন এ আর রহমানের বোন এ আর রাইহানাহ্‌। সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, বীরামুথু যে চিন্ময়ী শ্রীপদাকে যৌন হেনস্থা করেছেন সেটা শুনেছেন তিনি। তবে শুধু চিন্ময়ী নন আরও অনেক মহিলাই যে বীরামুথু সম্পর্কে এর আগে বহু অভিযোগ করেছেন সে কথাও বলেন রহমানের বোন। এ বার সরব হলেন স্বয়ং রহমান। সোমবার একটি টুইট করেছেন এ আর রহমান। লিখেছেন, “বেশ কিছুদিন ধরে #মি টু ট্রেন্ড ফলো করছি। অভিযুক্ত এবং অভিযোগকারিণী দু’দলেরই বেশ কিছু নাম আমায় হতবাক করে দিয়েছে। তবে ইন্টারনেটে এই সুবিচার চাওয়ার ব্যবস্থা তৈরির আগে আমাদের একটু সতর্ক হওয়া উচিত। সাবধান থাকা উচিত যাতে কোনও ভুল না হয়। অপব্যবহার না হয়।“ https://twitter.com/arrahman/status/1054431277951025153 রহমান আরও বলেন, “ইন্ডাস্ট্রিকে সুস্থ এবং স্বচ্ছ দেখতে চাই। যেখানে মহিলাদের সম্মান করা হবে। যাঁরা হেনস্থার শিকার তাঁরা সোশ্যাল মিডিয়ায় আরও শক্তিশালী ভাবে সরব হন। তবে একটু সতর্ক থাকা দরকার। যাতে বিষয়টার অপব্যবহার না হয় সেদিকে খেয়াল রাখা প্রয়োজন।“ অন্যদিকে, রহমানের বোন জানিয়েছেন, ব্যক্তিগত ভাবে বীরামুথুর থেকে তিনি কোনও অশালীন ব্যবহার পাননি। সবসময়ই অত্যন্ত ভদ্র ভাবেই তাঁর সঙ্গে ব্যবহার করেছেন বীরামুথু। তবে অনেকের থেকেই তিনি অভিযোগ শুনেছেন বীরামুথুর বিরুদ্ধে। এ আর রহমানের বোন এ আর রাইহানাহ্‌ বলেন, “ইন্ডস্ট্রিতে এটা ওপেন সিক্রেট যে বীরামুথু অনেকের সঙ্গে অভব্য আচরণ করেছেন। অনেকেই ভুগেছেন। আমি ফেস করিনি। তাই ব্যক্তিগত ভাবে ওঁনার বিরুদ্ধে অভিযোগ করতে পারবো না। তবে যাঁরা ভুক্তভুগী তাঁদের অবশ্যই সামনে আসা উচিত।“

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 


```