Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

ফের অশান্ত নিয়ন্ত্রণরেখা, পাকিস্তানি স্নাইপারের গুলিতে নিহত আরও এক ভারতীয় সেনা জওয়ান

দ্য ওয়াল ব্যুরো: ফের পাকিস্তানি স্নাইপারের গুলিতে মৃত্যু হয়েছে এক ভারতীয় সেনা জওয়ানের। গত তিনদিনে এই নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী। জানা গিয়েছে, রবিবার জম্মু ও কাশ্মীরের রাজৌরি সেক্টরে নিয়ন্ত্রণরেখা বরাবর পাক স্নাইপারের

ফের অশান্ত নিয়ন্ত্রণরেখা, পাকিস্তানি স্নাইপারের গুলিতে নিহত আরও এক ভারতীয় সেনা জওয়ান

শেষ আপডেট: 12 November 2018 01:34

দ্য ওয়াল ব্যুরো: ফের পাকিস্তানি স্নাইপারের গুলিতে মৃত্যু হয়েছে এক ভারতীয় সেনা জওয়ানের। গত তিনদিনে এই নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী। জানা গিয়েছে, রবিবার জম্মু ও কাশ্মীরের রাজৌরি সেক্টরে নিয়ন্ত্রণরেখা বরাবর পাক স্নাইপারের গুলিতে মৃত্যু হয়েছে ওই জওয়ানের। সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, শহিদ জওয়ান নৌশেরা সেক্টরের কালাল এলাকাতে পোস্টেড ছিলেন। সেনা আধিকারিকরা জানিয়েছেন বেশ কয়েকদিন ধরেই উত্তপ্ত হয়ে রয়েছে নিয়ন্ত্রণরেখা। বারবার গুলির লড়াই হচ্ছে ভারতীয় এবং পাক সেনাবাহিনীর মধ্যে। শনিবারই যুদ্ধবিরতি লঙ্ঘন করেছিল পাক সেনাবাহিনী। এ দিন সকাল দশটা নাগাদ জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলার সুন্দেরবানি সেক্টরে পাক স্নাইপারের গুলিতে মৃত্যু হয় এক সেনা জওয়ানের। সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে মৃতের নাম বরুণ কাট্টাল (২১)। রাইফেলম্যান বরুণ ছিলেন জম্মু ওকাশ্মীরের সাম্বা জেলার বাসিন্দা। একুশ বছরের এই তরুণ জওয়ানের বাড়ি ছিল মাওয়া-রাজপুরা এলাকাতে। দুই পক্ষের সেনাবাহিনীর মধ্যে গুলির লড়াই চলাকালীন পাক স্নাইপারের গুলিতে মৃত্যু হয় বরুণের। এই ঘটনায় আহত হন দু'জন বিএসএফ জওয়ানও। এই ঘটনার একদিন আগেই আখনুর সেক্টরে পাকিস্তানি স্নাইপারের গুলিতে নিহত হন আর এক ভারতীয় জওয়ান।

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 


```