Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সেনা-জঙ্গি সংঘর্ষ কাশ্মীরের কুলগামে, খতম ৩ জঙ্গি, আহত ২ জওয়ান

দ্য ওয়াল ব্যুরো: ফের উত্তেজনা ছড়ালো জম্মু ও কাশ্মীরের কুলগামে। সেনা-জঙ্গি সংঘর্ষে খতম হয়েছে ৩ জঙ্গি। আহত হয়েছেন দুই জওয়ান। সঙ্গে সঙ্গেই তাঁকে নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় হাসপাতালে। কুলগাম জেলার লারো এলাকায় একটি বাড়িতে দু-তিনজন জঙ্গি লুকিয়ে থা

সেনা-জঙ্গি সংঘর্ষ কাশ্মীরের কুলগামে, খতম ৩ জঙ্গি, আহত ২ জওয়ান

শেষ আপডেট: 21 October 2018 05:34

দ্য ওয়াল ব্যুরো: ফের উত্তেজনা ছড়ালো জম্মু ও কাশ্মীরের কুলগামে। সেনা-জঙ্গি সংঘর্ষে খতম হয়েছে ৩ জঙ্গি। আহত হয়েছেন দুই জওয়ান। সঙ্গে সঙ্গেই তাঁকে নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় হাসপাতালে। কুলগাম জেলার লারো এলাকায় একটি বাড়িতে দু-তিনজন জঙ্গি লুকিয়ে থাকার খবর ছিল সেনাবাহিনীর কাছে। সেই অনুযায়ী, রবিবার সকাল থেকেই দক্ষিণ কাশ্মীরে তল্লাশি অভিযান চালাচ্ছিল সেনাবাহিনী। সার্চ অপারেশন চলাকালীন আচমকাই গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় সেনাবাহিনী। গুলির লড়াইয়ে আহত হন এক জওয়ান। এ দিনের সংঘর্ষের পরে কুলগাম থেকে একে-৪৭, গ্রেনেড লঞ্চার, দু'টি চাইনিজ পিস্তল, তিনটি গ্রেনেড এবং আর কিছু অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনার দু'দিন আগেই উত্তর কাশ্মীরের বারামুল্লা জেলার ক্রালহারে পুলিশের উপর আক্রমণ করেছিল জঙ্গিরা। নিরাপত্তারক্ষীদের গুলিতে খতম হয় ২ জঙ্গি।

```