Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দেশ জুড়ে জলের জন্য হাহাকার, সিনেমায় বন্ধ হতে চলেছে 'বৃষ্টির সিন'

দ্য ওয়াল ব্যুরো: দেশ জুড়ে জলের জন্য শুরু হয়েছে হাহাকার। তীব্র জল সংকটে ভুগছে দক্ষিণের রাজ্য তামিলনাড়ু। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে চেন্নাইয়ে জলের পাত্র হাতে লাইনে দাঁড়ানো অসংখ্য লোকের ছবি। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে তবে মিলছে জল। কোথাও ব

দেশ জুড়ে জলের জন্য হাহাকার, সিনেমায় বন্ধ হতে চলেছে 'বৃষ্টির সিন'

শেষ আপডেট: 1 July 2019 10:00

দ্য ওয়াল ব্যুরো: দেশ জুড়ে জলের জন্য শুরু হয়েছে হাহাকার। তীব্র জল সংকটে ভুগছে দক্ষিণের রাজ্য তামিলনাড়ু। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে চেন্নাইয়ে জলের পাত্র হাতে লাইনে দাঁড়ানো অসংখ্য লোকের ছবি। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে তবে মিলছে জল। কোথাও বা পানীয় জলের বোতল বিক্রি হচ্ছে দ্বিগুণ দামে। সারা দেশ যখন এ ভাবে জলকষ্টে ভুগছে তখনই এক উল্লেখযোগ্য সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রি। পরিচালক এবং প্রযোজকরা জানিয়েছেন, এ বার থেকে সিনেমায় বাতিল করা হবে বৃষ্টির সিন। তামিল পরিচালক জি ধনঞ্জয়ন বলেন, "বৃষ্টির দৃশ্য এখন এড়িয়ে যাওয়া হচ্ছে। বেশি পরিমাণে জল অপচয় অপরাধের সমান।" পাশাপাশি তিনি বলেন, সাধারণ মানুষকেও আমরা বার্তা দেওয়ার চেষ্টা করছি যাতে জলের অপচয় না হয়। কিন্তু যে সিনেমায় একান্তই প্রয়োজন বৃষ্টির সিন, সেখানে কী হবে? বিভিন্ন পরিচালক এবং প্রযোজকরা জানিয়েছেন, সেক্ষেত্রে যত কম সম্ভব জল ব্যবহার করে একটা উপায় বের করা হবে। যেমন কোনও দৃশ্যের ক্ষেত্রে শট নেওয়া হতে পারে বাড়ির একতা জানলা দিয়ে। সেক্ষেত্রে গোটা বাড়ি শ্যুট করার তুলনায় জলের ব্যবহার অনেকটাই কম হবে। পরিচালকদের কথায়, বৃষ্টির সিন থাকলে হয়তো ছবিতে রোম্যান্টিক আমেজ আসে। কিন্তু এই জল সংকটের দিনে যতটা সম্ভব বৃষ্টির সিন বাদ দেওয়া হচ্ছে সিনেমা থেকে। এমনিতেই অনেকদিন ধরেই বৃষ্টির সিন শ্যুটিং করার জন্য দক্ষিণের পরিচালকরা বেছে নিতেন হায়দরাবাদ কিংবা মুম্বইকে। কারণ চেন্নাইতে শ্যুটিং ফ্লোরে জল সংকট অনেকদিন ধরেই শুরু হয়েছিল। এর আগে রজনীকান্তের বিখ্যাত ছবি 'কালা'-র একটি বৃষ্টির সিনের শ্যুটিং হয়েছিল মুম্বইতে। ইতিমধ্যেই জলের অপচয় কমাতে নানান ব্যবস্থা নিয়েছেন চেন্নাইয়ের প্রশাসন। হাত লাগিয়েছেন সাধারণ মানুষও। বিভিন্ন রেস্তোরাঁয় স্টিলের থালা-বাসনের বদলে কলাপাতায় খাবার পরিবেশন করা হচ্ছে। ফলে এঁটো বাসন ধোয়ার জল বাঁচানো সম্ভব হচ্ছে। নীতি আয়োগের রিপোর্টে বলা হয়েছে আগামী বছরের মধ্যে দেশের ২১টি বড় শহরে দেখা দেবে চরম জল সকংট। একই কথা বলেছে সুপ্রিম কোর্ট। তীব্র জলাভাবে ভুগছে মহারাষ্ট্রও। সেখানকার ফুটিফাটা চাষের জমির ছবিও সোশ্যাল মিডিয়ায় এসেছে প্রকাশ্যে।

```