Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

শাহরুখের জন্য দু'দণ্ড বিশ্রামের উপায় নেই! কিং খান সম্পর্কে এ কী বললেন শশী থারুর!

দ্য ওয়াল ব্যুরো: শাহরুখ খানের জন্য নাকি বিশ্রাম নিতে পারছেন না শশী থারুর! দু’দণ্ড বসে একটু স্বস্তির শ্বাস নেবেন, তার জো নেই! সোশ্যাল মিডিয়ায় এমনটাই পোস্ট করেছেন কংগ্রেসের নেতা এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শশী থারুর। সম্প্রতি ঝটিকা সফরে ক

শাহরুখের জন্য দু'দণ্ড বিশ্রামের উপায় নেই! কিং খান সম্পর্কে এ কী বললেন শশী থারুর!

শেষ আপডেট: 22 January 2019 15:11

দ্য ওয়াল ব্যুরো: শাহরুখ খানের জন্য নাকি বিশ্রাম নিতে পারছেন না শশী থারুর! দু’দণ্ড বসে একটু স্বস্তির শ্বাস নেবেন, তার জো নেই! সোশ্যাল মিডিয়ায় এমনটাই পোস্ট করেছেন কংগ্রেসের নেতা এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শশী থারুর। সম্প্রতি ঝটিকা সফরে কেরলের মুন্নারে গিয়েছিলেন শশী থারুর। সেখানে বিশ্রাম নেওয়ার জন্যই এক বিলাসবহুল হোটেলে উঠেছিলেন। কিন্তু হোটেলের রুমে ঢুকেই তো চক্ষু চড়কগাছ। এ কী! চারদিক জুড়ে যে রয়েছেন কেবল শাহরুখ খান। এক ঝলক দেখলে মনে হবে এ রুম যেন তাঁর নামে রিজার্ভ করা। ভুল করে দেওয়া হয়েছে শশী থারুরকে। কালো পাঠানি স্যুট পরা শাহরুখের কাট আউট থেকে শুরু করে ছবির পোস্টার----কী নেই সেখানে। বাদশার ছবি ‘চেন্নাই এক্সপ্রেস’-এর পোস্টার লাগানো রয়েছে হোটেলের রুম জুড়ে। দেওয়াল থেকে দরজা-----বাদ পড়েনি কিছুই। টুইট করে হোটেলের ঘরের ছবি শেয়ার করেছেন শশী থারুর। শাহরুখের কাট আউট জড়িয়ে ছবিও তুলেছেন পোজ দিয়ে। ব্যাকগ্রাউন্ডে ছবির পোস্টার রেখেও লেন্সবন্দি হয়েছেন শশী থারুর। আর লিখেছেন, “গোটা ঘরের দখল নিয়েছেন শাহরুখ। বিশ্রাম নেওয়ার উপায় নেই।“ তবে এখানেই থামেননি এই নেতা। বরং হোটেলের ঘরকে ‘শাহরুখ তীর্থক্ষেত্র বা মন্দির’-এর সঙ্গে তুলনা করেছেন তিনি। বলেছেন এখানে শাহরুখের নামে পবিত্র স্থান তৈরি করেছেন হোটেল কর্মীরা। প্রায় ৬ বছর আগে ২০১৩ সালে ‘চেন্নাই এক্সপ্রেসে’-এর শ্যুটিংয়ের সময় এই হোটেলে এসেই ছিলেন কিং খান। এ দিন শশী থারুরকে যে স্যুট দেওয়া হয়েছিল সেই স্যুটেই উঠেছিলেন শাহরুখ। বলিউডের বেতাজ বাদশা এসেছিলেন বলে কথা। তাই অভিনেতা হোটেল ছেড়ে দেওয়ার পরেও ওই রুমটিকে স্পেশ্যাল করে রাখতে চেয়েছিলেন হোটেলের স্টাফরা। আর সেই জন্যেই এই অভিনব প্রয়াস। অভিনেতার কাট আউটের পাশাপাশি ছবির পোস্টার দিয়েও হোটেলের স্যুট সাজিয়ে রেখেছিলেন হোটেল স্টাফরা। https://twitter.com/ShashiTharoor/status/1087345927789064192 শশী থারুরের টুইট ভাইরাল হতেই মুন্নারের ওই হোটেলের এমন অভিনব প্রয়াসকে প্রশংসা জানিয়েছেন নেটিজেনদের একটা বড় অংশ। তাদের মধ্যে অবশ্যই রয়েছেন শাহরুখ খানের ডাই হার্ড ফ্যানরাও। তবে প্রিয় অভিনেতার প্রতি শশী থারুরের এ হেন বাঁকা মন্তব্যে কিন্তু মোটেও খুশি হননি কিং খানের অনুরাগীরা।

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 


```