Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মোবাইল উৎপাদনে ভারত দ্বিতীয় বৃহত্তম দেশ: রবিশঙ্কর প্রসাদ

দ্য ওয়াল ব্যুরো: মোবাইল ফোন উৎপাদনে ভারত দ্বিতীয় বৃহত্তম দেশ বলে সোমবার দাবি করলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। ২০১৪ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত মোবাইল তৈরিতে ভারত যে তরতর করে এগিয়েছে তারও পরিসংখ্যান দেন রবিশঙ্কর প্রসাদ। এদিন কেন্দ

মোবাইল উৎপাদনে ভারত দ্বিতীয় বৃহত্তম দেশ: রবিশঙ্কর প্রসাদ

শেষ আপডেট: 1 June 2020 13:26

দ্য ওয়াল ব্যুরো: মোবাইল ফোন উৎপাদনে ভারত দ্বিতীয় বৃহত্তম দেশ বলে সোমবার দাবি করলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। ২০১৪ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত মোবাইল তৈরিতে ভারত যে তরতর করে এগিয়েছে তারও পরিসংখ্যান দেন রবিশঙ্কর প্রসাদ। এদিন কেন্দ্রীয় আইনমন্ত্রী বলেন, সারা দেশে এখন প্রায় ৩০০টি মোবাইল ফোন প্রস্তুতকারক ইউনিট রয়েছে। তিনি জানিয়েছেন বছরে ৩৩ কোটি মোবাইল হ্যান্ড সেট তৈরি হয় ভারতে। ২০১৪ সালে ছ'কোটি হ্যান্ড সেট তৈরি হত বলে জানিয়েছেন তিনি। প্রথম স্থানে রয়েছে চিন। সেখানে বছরে ৮০ কোটির বেশি মোবাইল সেট উৎপন্ন হয়। https://twitter.com/rsprasad/status/1267328360289464321?s=08 মোবাইল ফোন উৎপাদন বাড়ার ফলে অর্থনৈতিক বৃদ্ধিও হয়েছে প্রায় ১০ গুণ। এদিনের ভিডিও কনফারেন্সের রবিশঙ্কর প্রসাদ বলেছেন ২০১৪ সালে মোট মোবাইল ফোনের উৎপাদন মূল্য ছিল, তিন বিলিয়ন মার্কিন ডলার। ২০১৯ সলে সেটা বেড়ে হয়েছে ৩০ বিলিয়ন মার্কিন ডলার। ২০১৪ সালে মোবাইল ফোন তৈরির ইউনিট ছিল দুটি। ২০১৯-এ তা বেড়ে হয় ২০০টি। গত কয়েক মাসে আরও ১০০টি ইউনিট তৈরি হয়েছে ভারতে। মোবাইল ফোন প্রস্তুতকারক সংস্থা শাওমির ভারতের প্রধান মনু কুমার জৈন বলেন, কী ভাবে এত মোবাইল উৎপাদন ভারতে সম্ভব হচ্ছে। তিনি বলেন, শাওমির ৯৯ শতাংশ মোবাইল সেটের ৬৫ শতাংশ যন্ত্রাংশ ভারতে তৈরি হয়। পর্যবেক্ষকদের মতে, ভারতে মোবাইল ফোনের বাজার গত পাঁচ বছরে ব্যাপক হারে বেড়েছে। তাঁদের বক্তব্য, জিও আসার পর স্মার্টফোন তথা ইন্টারনেট ব্যবহারও বেড়েছে হুহু করে। ইতিমধ্যেই অ্যাপল ভারতে আইফোন বানানো শুরু করেছে। চিন থেকে ভারতে উৎপাদন ইউনিট সরানো হতে পারে বলেও শোনা যাচ্ছে। ইতিমধ্যে নয়ডায় তাদের সবচেয়ে বড় মোবাইল উৎপাদনের ইউনিট খুলেছে দক্ষিণ কোরিয়ার সংস্থা স্যামসাং।

```