Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

করোনায় সঙ্কটজনক এস পি বালাসুব্রহ্মনিয়ম, লাইফ সাপোর্টে গায়ক

দ্য ওয়াল ব্যুরো: করোনায় আক্রান্ত হয়ে চলতি মাসের শুরুর দিকে হাসপাতালে ভর্তি হয়েছিলেন গায়ক এস পি বালাসুব্রহ্মনিয়ম। গতকাল রাত থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। জানা গিয়েছে, গায়ককে আপাতত আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা

করোনায় সঙ্কটজনক এস পি বালাসুব্রহ্মনিয়ম, লাইফ সাপোর্টে গায়ক

শেষ আপডেট: 14 August 2020 13:13

দ্য ওয়াল ব্যুরো: করোনায় আক্রান্ত হয়ে চলতি মাসের শুরুর দিকে হাসপাতালে ভর্তি হয়েছিলেন গায়ক এস পি বালাসুব্রহ্মনিয়ম। গতকাল রাত থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। জানা গিয়েছে, গায়ককে আপাতত আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন তাঁর অবস্থা সঙ্কটজনক। জানা গিয়েছে, গত ৫ অগস্ট গায়কের কোভিড টেস্টের রিপোর্ট এসেছিল পজিটিভ। এরপর চেন্নাইয়ের এমজিএম হাসপাতালে ভর্তি হন তিনি। সেখানে থেকেই ভিডিও বার্তায় জানান যে তাঁর মৃদু উপসর্গ রয়েছে। জ্বর কমে গিয়েছে। খালি সর্দি লেগে রয়েছে। এরপর গতকাল রাত থেকে আচমকাই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। তাকে আইসিইউতে পাঠানো হয় এবং আপাতত লাইফ সাপোর্টে রাখা হয়েছে। হাসপাতালের তরফে জানানো হয়েছে অভিজ্ঞ চিকিৎসকদের একটি দল সর্বক্ষণ তাঁকে পর্যবেক্ষণে রাখছেন। এর পাশাপাশি ক্রিটিকাল কেয়ার ইউনিটের অভিজ্ঞ চিকিৎসকরা গায়কের রক্ত সঞ্চালন প্রক্রিয়া এবং অন্যান্য শারীরিক সুবিধা-অসুবিধার দিকে কড়া নজর রাখছে। যদিও গতকাল অর্থাৎ ১৩ অগস্ট সকালেই হাসপাতালের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছিল যে এস পি বালাসুব্রহ্মনিয়ম স্থিতিশীল রয়েছেন। শরীরে অক্সিজেনের মাত্রাও স্বাভাবিক রয়েছে। তবে গতকাল একটু বেশি রাতের দিকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। গায়কের ঠিক কী শারীরিক সমস্যা হয়েছে তা অবশ্য জানা যায়নি। দক্ষিণী ছবির পাশাপাশি বলিউডের ছবিতেও অসংখ্য হিট গান রয়েছে এস পি বালাসুব্রহ্মনিয়মের। এ আর রহমানের সুরে মণিরতন্মের বিখ্যাত সিনেমা 'রোজা' এবং 'বম্বে'-তে গান গেয়েছেন তিনি। গায়কের অবস্থা সঙ্কটজনক শোনার পর থেকেই তাঁর দ্রুত আরোগ্য কামনায় প্রার্থনা করছেন অনুরাগীরা।

```