Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

চিকিৎসার জন্যেই কি চুলে রঙ করা ছেড়ে দিলেন ঋষি কাপুর?

দ্য ওয়াল ব্যুরো: চিকিৎসার জন্যে নিউ ইয়র্কে পাড়ি দিয়েছেন ঋষি কাপুর। আর তারপরেই সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এসেছে একটি ছবি। সেই ছবিতে ঋষির সঙ্গে রয়েছে সোনালি বেন্দ্রে এবং নীতু কাপুরও। আর ছবির সবচেয়ে অস্বাভাবিক বিষয় হলো ঋষির চুলের রং। একটা অদ্ভু

চিকিৎসার জন্যেই কি চুলে রঙ করা ছেড়ে দিলেন ঋষি কাপুর?

শেষ আপডেট: 10 October 2018 14:12

দ্য ওয়াল ব্যুরো: চিকিৎসার জন্যে নিউ ইয়র্কে পাড়ি দিয়েছেন ঋষি কাপুর। আর তারপরেই সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এসেছে একটি ছবি। সেই ছবিতে ঋষির সঙ্গে রয়েছে সোনালি বেন্দ্রে এবং নীতু কাপুরও। আর ছবির সবচেয়ে অস্বাভাবিক বিষয় হলো ঋষির চুলের রং। একটা অদ্ভুত সাদা শেড এসে গিয়েছে কাপুর খানদানের অন্যতম হ্যান্ডসাম এই সদস্যের চুলে। ছবি ভাইরাল হতেই নানা প্রশ্ন উঁকি মারতে শুরু করে ভক্তদের মনে। চিকিৎসার প্রভাবেই কি এমনটা হয়েছে? এ প্রশ্ন তুলেছেন অনেকেই। https://twitter.com/chintskap/status/1049658875127975938 অবশেষে মুখ খুললেন ঋষি নিজেই। জানালেন চিকিৎসা সংক্রান্ত কোনও কারণে চুলের রং বদলায়নি তাঁর। বরং এই বদলের কারণ তাঁর আগামী ছবি। পরিচালক হিতেশ ভাটিয়ার সিনেমার জন্য ইতিমধ্যেই শ্যুটিং শুরু করেছেন ঋষি কাপুর। আর ছবির চরিত্রের জন্যই চুলের রং বদল করতে হয়েছে তাঁকে। কিন্তু শ্যুটিং চলার মাঝেই চিকিৎসার জন্য নিউ ইয়র্কে পাড়ি দিতে হয়েছে তাঁকে। চলতি বছরের সেপ্টেম্বর মাসে নীতু এবং রণবীরের সঙ্গে নিউ ইয়র্কে যান ঋষি। পরে জানা যায় চিকিৎসার জন্যেই সেখানে গিয়েছেন তাঁরা। এদিকে অসুস্থতার খবর পেয়ে ইতিমধ্যেই ঋষি কাপুরের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। তবে শুধু প্রিয়াঙ্কাই নন হাজির ছিলেন ক্যানসারে আক্রান্ত বলি অভিনেত্রী সোনালি বেন্দ্রেও। https://twitter.com/chintskap/status/1049658245982375937

```