Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

এনসিবি দফতরে রকুল প্রীত, আজ জেরা দীপিকার ম্যানেজার করিশ্মাকেও

দ্য ওয়াল ব্যুরো: মাদক কাণ্ডে অভিনেত্রী রকুল প্রীত সিংকে আজ জেরা করবে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। আজ সকালেই দক্ষিণ মুম্বইয়ে এনসিবি দফতরে পৌঁছে গিয়েছেন অভিনেত্রী। অন্যদিকে আজই জেরা করা হবে দীপিকা পাড়ুকোনের ম্যানেজার করিশ্মা প্রকাশকেও। তিনিও আ

এনসিবি দফতরে রকুল প্রীত, আজ জেরা দীপিকার ম্যানেজার করিশ্মাকেও

শেষ আপডেট: 25 September 2020 07:01

দ্য ওয়াল ব্যুরো: মাদক কাণ্ডে অভিনেত্রী রকুল প্রীত সিংকে আজ জেরা করবে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। আজ সকালেই দক্ষিণ মুম্বইয়ে এনসিবি দফতরে পৌঁছে গিয়েছেন অভিনেত্রী। অন্যদিকে আজই জেরা করা হবে দীপিকা পাড়ুকোনের ম্যানেজার করিশ্মা প্রকাশকেও। তিনিও আজ সকালে গিয়েছেন কোলাবার একটি গেস্ট হাউসে, যেখানে রয়েছেন এনসিবির তদন্তকারী আধিকারিকরা। সেখানেই জেরা করা হবে তাঁকে। উল্লেখ্য গতকালই জেরা করার কথা ছিল রকুল প্রীত সিংকে। তবে গতকাল সকালে রকুল জানিয়েছিলেন নারকোটিক্স ব্যুরোর তরফে কোনও সমন পাননি। পরে বেলার দিকে অভিনেত্রী জানান তাঁর বাড়ির ঠিকানা পরিবর্তন হয়েছিল। তাই এনসিবি-র চিঠি পেতে দেরি হয়েছে। এরপর গতকালই তিনি জানান যে আজ সকালে এনসিবি দফতরে যাবেন। সেই মতোই শুক্রবার সকালে নারকোটিক্স ব্যুরোর দফতরে দেখা গিয়েছে তাঁকে। অন্যদিকে গতকাল মধ্যরাতে গোয়া থেকে মুম্বই ফিরেছেন দীপিকা পাড়ুকোন। সঙ্গে ছিলেন রণবীর সিং। সূত্রের খবর, আগামীকাল এনসিবি দফতরে যাবেন দীপিকা। শোনা গিয়েছে, দীপিকার জেরার সময় তাঁর সঙ্গে থাকতে চেয়ে এনসিবিকে আবেদন জানিয়েছেন রণবীর। কারণ দীপিকা উদ্বেগে এবং আতঙ্কে ভোগেন। মানসিক অবসাদেরও শিকার হয়েছিলেন অভিনেত্রী। প্যানিক অ্যাটাক হয় তাঁর। সেই জন্যই দীপিকার সঙ্গে জেরার সময় থাকতে চান স্বামী রণবীর সিং। দীপিকা, রকুল, করিশ্মা ছাড়াও শনিবার এনসিবি দফতরে তলব করা হয়েছে সারা আলি খান এবং শ্রদ্ধা কাপুরকে। এছাড়াও গতকাল এনসিবি দফতরে হাজিরা দিয়েছিলেন ফ্যাশন ডিজাইনার সিমন খাম্বাট্টা। এদিকে মাদক মামলায় নাম জড়িয়েছে করণ জোহরেরও। তাঁর প্রযোজনা সংস্থা ধর্মা প্রোডাকশনের এগজিকিউটিভ প্রোডিউসার ক্ষিতিশ রবি প্রসাদকেও জেরার জন্য ডেকেছে এনসিবি। আজ, শুক্রবার সকালে তাঁর বাড়িতে তল্লাশি চালিয়েছেন এনসিবি-র তদন্তকারী আধিকারিকরা। সূত্রের খবর, তাঁকে সঙ্গে করে এনসিবি দফতরে নিয়েও গিয়েছেন তদন্তকারীরা। এর আগে মাদক কাণ্ডে প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের বান্ধবী রিয়া চক্রবর্তী এবং তাঁর ভাই শৌভিককেও গ্রেফতার করেছে নারকোটিক্স ব্যুরো। এছাড়াও এনসিবির জালে পাকড়াও হয়েছে অসংখ্য মাদক পাচারকারী।

```